হিসাব করে দেখলে একটা বাসায় নিত্যপ্রয়োজনীয় ব্যাগের সংখ্যা নেহাত কম নয়। স্কুলব্যাগ, অফিসের ব্যাগ, বাজারের ব্যাগ—এমন আরও অনেক ব্যাগই প্রায় প্রতিদিন ব্যবহার করতে হয় আমাদের। আর এই ব্যাগগুলো গুছিয়ে রাখাটাও কম ঝামেলার বিষয় নয়। সে জন্যই ব্যাগ ও সঙ্গে অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্র সহজে গুছিয়ে রাখার মতো কিছু আসবাবের খবর জেনে নিন।
একের ভেতর সব
ব্যাগ ও অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্র সব একসঙ্গে গুছিয়ে রাখতে চাইলে বানিয়ে নিতে পারেন বড়সড় একখানা স্টোরেজ শেলফ। ছবির মতো এমন নকশার শেলফ হলে এর ওপরের তাকগুলোতে এঁটে যাবে আপনার চাবি বা সানগ্লাস। হুকগুলোতে ঝোলালেন আপনার ব্যাগপত্র বা স্কার্ফ কিংবা চাদর। আর নিচের স্টোরেজে রাখতে পারেন আপনার জুতাগুলো। এতে কাজ সহজ হবে অনেক।
ট্রি-স্টাইলের কোট র্যাক
গতানুগতিক ট্রি-স্টাইলের কোট র্যাকও কিন্তু ব্যাগ ঝুলিয়ে রাখতে বেশ ভালো কাজে দেয়। এর একাধিক হুক ব্যবহার করে আপনি গুছিয়ে রাখতে পারবেন আপনার ব্যাগ, টুপি, স্কার্ফ, টাই ইত্যাদি। এ ছাড়া আজকাল কিছু আধুনিক ডিজাইনের কোট র্যাকের নিচের দিকে বাড়তি কয়েকটা তাক থাকে। সেগুলোতেও আপনার প্রয়োজনের বিভিন্ন জিনিস রেখে দিতে পারবেন।
ঝোলানো শেলফ
ব্যাগ গোছানোর কাজে আপনি খুব বেশি জায়গা খরচ করতে না চাইলে ব্যবহার করতে পারেন রডের বা কাঠের তৈরি ঝোলানো শেলফ। ছোটখাটো দেখতে এই শেলফগুলো সাধারণত সব ধরনের ঘরেই মানিয়ে যায়। আর এর হুকগুলোতে আপনার ব্যাকপ্যাক ঝুলিয়ে রাখলে বেশ পরিপাটি লাগবে দেখতে। এগুলোর ওপরে অনেক সময় ছোট্ট একটা তাকও থাকে, যেখানে আপনার ফোন, পছন্দের ছবি ইত্যাদি রেখে দিতে পারেন।
সাদামাটা হুক
যাঁদের শুধু ব্যাগ রাখার প্রয়োজন, অর্থাৎ যাঁরা অন্য কিছুই রাখার সুবিধা চাইছেন না, তাঁরা বেছে নিতে পারেন একেবারেই সাদামাটা ধরনের দেয়ালে ঝোলানো হুক। এ জিনিসগুলো কার্যত বাড়ির কোনো জায়গাই নেয় না অথচ আপনার ব্যাগ গুছিয়ে রাখার ব্যাপারে খুবই কার্যকর।
চৌকোনা শেলফ
অনেকেই আছেন, যাঁরা হুক থেকে ব্যাগ ঝুলিয়ে রাখাটা পছন্দ করেন না। এমন মানুষের জন্য আদর্শ একটি বিকল্প হতে পারে ছোট ছোট খোপওয়ালা কাঠের শেলফ। এ ধরনের শেলফের খোপগুলোতে প্লাস্টিক বা কাপড়ের অর্গানাইজার বক্স রাখতে পারবেন সহজেই। আর সেই বক্সগুলোতে সুন্দর করে গুছিয়ে রাখতে পারবেন আপনার বিভিন্ন প্রয়োজনীয় ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র। আবার একতলা শেলফ হলে তার ওপরে কুশন বিছিয়ে বসতেও পারবেন আরামসে।
সূত্র: বব ভিলা

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫