Ajker Patrika

মটরশুঁটির চটপটি

সোনিয়া নাছরিন সিমি
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৬: ০৭
মটরশুঁটির চটপটি

উপকরণ
মটরশুঁটি ১ কেজি, আলু ৫০০ গ্রাম, সেদ্ধ ডিম ২টা, তেঁতুল ৫০ গ্রাম, লেবু ১টি, লবণ স্বাদমতো, কাঁচা মরিচ ৩-৪টি, গোলমরিচ ২ চা-চামচ, চিনি ২ চা-চামচ, ফুচকা ১০-১২টি, সালাদের জন্য ধনেপাতা, টমেটো, শসা ও গাজরকুচি ১ বাটি, ধনেগুঁড়া, জিরা, কালোজিরা, শুকনো মরিচের গুঁড়া ৪ টেবিল চামচ বা স্বাদমতো, বিট লবণ পরিমাণমতো।

প্রণালি
আলু ও ডিম সেদ্ধ করে নিন। মটরশুঁটি ছুলে নিয়ে লবণ ও অর্ধেক পরিমাণ মসলা দিয়ে সেদ্ধ করে নিন। মটরশুঁটি আধা সেদ্ধ হয়ে গেলে আলু চটকে তাতে দিয়ে দিন। তেঁতুল গুলে তাতে অল্প করে ভাজা মসলা, লবণ ও চিনি দিন। মটরশুঁটি ও আলু সেদ্ধ হয়ে মাখামাখি হয়ে এলে স্বাদমতো বাকি মসলা ও তেঁতুলের পানি দিয়ে দিন। সালাদে কাঁচা মরিচ, পেঁয়াজ ও লেবুর রস মিশিয়ে নিন। সেদ্ধ ডিম কুচি করে কেটে নিন। এবার একটি বাটিতে মটরশুঁটি, আলু সেদ্ধ, সালাদ, ডিমের টুকরো ও ফুচকা দিয়ে পরিবেশন করুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত