চাকরি নয়, চাচ্ছেন উদ্যোক্তা হতে। এ জন্য পড়াশোনার পাশাপাশি ইউটিউবে বিভিন্ন ফলের চাষাবাদ দেখা শুরু করেন। সেখান থেকে ধারণা নিয়ে ও অন্যের বাগান দেখে নিজেদের জমিতে রোপণ করেন ড্রাগন ফলের গাছ। বছর ঘুরতেই ফল এসেছে বাগানে। আর সপ্তাহখানেক পরে পরিপক্ব ফল যাবে বাজারে।
এই সফলতার গল্প রাজশাহীর চারঘাট উপজেলার পাটিয়াকান্দি গ্রামের তরুণ উদ্যোক্তা সোহাগ আলীর। তিনি বর্তমানে উপজেলার নন্দনগাছী ডিগ্রি কলেজে স্নাতক দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছেন। পড়াশোনা শেষে চাকরি না করে উদ্যোক্তা হওয়ার চিন্তাভাবনা থেকে মনোযোগী হয়েছেন কৃষিকাজে।
সম্প্রতি সোহাগের ড্রাগন ফলের বাগান ঘুরে দেখা গেছে, পাঁচ ফুট উচ্চতার খুঁটি পেঁচিয়ে উঠেছে ফলের গাছ। প্রতিটি গাছে ঝুলছে তিন-চারটি আধা পাকা ড্রাগন ফল। উপজেলার বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে ফলটি চাষের পদ্ধতি জেনে নিচ্ছেন।
বাগানে কথা হয় সোহাগের সঙ্গে। তিনি বলেন, ‘পড়াশোনার পাশাপাশি নিজে কিছু করার চেষ্টা করেছি। চাকরির পেছনে অনেকে ঘুরে, সেটা দেখতে ভালো লাগে না। তাই বাবার জমিতে শুরু করেছি ড্রাগন ফল চাষ। প্রথমে ইউটিউব দেখে এটি চাষে উদ্বুদ্ধ হই। পরে নাটোরে আমার নানার এলাকায় ফলটি চাষের প্রজেক্ট ঘুরে আগ্রহ আরও বাড়ে। সেখান থেকে ড্রাগন চারা সংগ্রহ করি।’
সোহাগ জানান, এক বিঘা জমিতে ১ হাজার ৪০টি ড্রাগনগাছ লাগিয়েছেন। সব মিলিয়ে খরচ হয়েছে ৪ লাখ টাকা। এই গাছগুলো ৩০ বছর পর্যন্ত ফল দেবে। এখন বাজারে ড্রাগনের কেজি ৪০০ টাকা। এবার প্রায় ১ লাখ টাকার ফল বিক্রি হবে বলে আশা করছেন তিনি। সবকিছু ঠিক থাকলে দুই বছরের মধ্যে খরচের টাকা উঠে আসবে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ড্রাগনগাছ অনেকটা ক্যাকটাসের মতো। গাছ একবার বড় হলে টানা ৩০ বছর ফল দেয়। গাছটিকে সোজা রাখতে শক্ত করে মাচা করতে হয়। চাষিরা সিমেন্টের পিলার ও রড-টায়ার দিয়ে মাচা করেন। আগ্রহ থাকায় উপজেলায় অনেকেই ড্রাগন চাষে উদ্বুদ্ধ হচ্ছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফুন নাহার বলেন, ‘ড্রাগন অনেক পুষ্টিকর ফল। যেখানে পানি জমে না, সেখানে ফলটি চাষ করা যায়।
সে হিসাবে এই উপজেলার জমি ড্রাগন চাষের উপযোগী। এ বিষয়ে আমরা চাষিদের পরামর্শ দিয়ে সহযোগিতা করছি।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫