বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের আয়োজন সাজানো হয়েছে বরিশালের ঝালকাঠিতে। গতকাল বিকেল ৫টা থেকে ঝালকাঠির গাবখান ব্রিজসংলগ্ন ধানসিঁড়ি ইকোপার্কে অনুষ্ঠানটি ধারণ করা হয়।
বেশ কয়েক দিন সময় নিয়ে অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন করেছে ‘ইত্যাদি’ টিম। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের। একই সঙ্গে অনুষ্ঠানটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। এবারের আয়োজনে কিছু নির্দেশনা দেওয়া ছিল। এর মধ্যে রয়েছে নির্ধারিত সময়ের মধ্যে আসন গ্রহণ, একটি আমন্ত্রণপত্রে একজনের আসন, ১৪ বছরের কম বয়সীদের সঙ্গে না নিয়ে আসা, কোনো প্রকার হ্যান্ডব্যাগ ও ক্যামেরা সঙ্গে না আনা, ধারণ চলাকালে ফোন বন্ধ রাখা।
ঝালকাঠিতে অনুষ্ঠিত ‘ইত্যাদি’র এ পর্বটি ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সম্প্রচার করা হবে। এরই মধ্যে পেয়ারাবাগান, জমিদারবাড়ি, শেরেবাংলা এ কে ফজলুল হকের জন্মস্থান, শীতলপাটি, ছুরিচোরা মসজিদ, গালুয়া পাকা মসজিদ ও আঙ্গারিয়া খানবাড়ি মসজিদ, ধানসিঁড়ি নদীসহ জেলার নানা ইতিহাস ও ঐতিহ্য ধারণ করা হয়েছে। থাকছে সমাজের নানা অসংগতি নিয়ে নাট্যাংশ।
বাংলাদেশ টেলিভিশনে তিন মাস পরপর প্রচারিত এই কৌতুকাশ্রয়ী রসাত্মক অনুষ্ঠানটির গ্রন্থনা, উপস্থাপনা ও পরিচালনায় রয়েছেন হানিফ সংকেত। নির্মাণে ফাগুন অডিও ভিশন। নব্বইয়ের দশকে শুরু হওয়া এই অনুষ্ঠানটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান হিসেবে স্থান করে নিয়েছে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫