জসিম উদ্দিন জাকিরের ‘মায়া দ্য লাভ’ সিনেমায় বুবলীর নায়ক তিনজন— আনিসুর রহমান মিলন, সাইমন ও রোশান। মিলন অভিনয় করছেন একজন সাইকো প্রেমিকের চরিত্রে। সিনেমার গল্পে বুবলী একজন মডেল। একটি পাক্ষিক পত্রিকা বুবলীকে নিয়ে প্রচ্ছদ করে। প্রচ্ছদের সেই ছবি দেখে প্রেমে পড়ে যান ধনী ব্যবসায়ী মিলন। প্রকাশিত সব পত্রিকা একাই কিনে বাসায় আনেন। বুবলীর ছবিসংবলিত পত্রিকাটি দিয়ে সারা ঘর সাজান মিলন। বিছানায় বসে গিটার বাজিয়ে বুবলীকে ভেবে গানও করেন। সেই গল্পেরই কয়েকটি দৃশ্যের শুটিং হয়েছে ৫ এপ্রিল। মিলন বলেন, ‘অনেক দিন ধরে এমন একটি চরিত্রের খোঁজ করছিলাম। আমার প্রথম সিনেমা “দেহরক্ষী”তেও এমন একটি চরিত্রে অভিনয় করেছিলাম। দর্শক চরিত্রটি বেশ পছন্দ করেছিলেন। এখনো অনেকেই বলেন ওই চরিত্রটির কথা।’
পরিচালক জসিম বলেন, ‘চরিত্রটি যখন লিখছিলাম তখন মিলন ভাইয়ের কথাই চোখে ভাসছিল। এমন পাগল প্রেমিকের চরিত্রে তাঁকে বেশ মানাবে বলে আমার মনে হয়েছে। ইতিমধ্যে, সিনেমার ৬০ শতাংশ শুটিং শেষ হয়েছে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
৪ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫