ফ্রেঞ্চ ওপেনের মেয়েদের বিভাগে শেষ কবে টানা তিনবার শিরোপা জিতেছিলেন কে? উত্তর জাস্টিন হেনিন। বেলজিয়ান এই প্রতিযোগী ২০০৫, ২০০৬ ও ২০০৭ সালে জিতেছিলেন ফ্রেঞ্চ ওপেন। রোঁলা গারোয় মেয়েদের আরেকটি ফাইনালের আগে হেনিনকে টেনে আনার কারণ, আজ ফাইনাল জিতলেই ইগা শিয়াতেক ছুঁয়ে ফেলবেন হেনিনকে!
২০২২ ও ২০২৩ সালে ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন পোলিশ টেনিস তারকা শিয়াতেক। কোকো গফকে হারিয়ে এবার তিনি হ্যাটট্রিক শিরোপার দুয়ারে। ফাইনালে তাঁর প্রতিপক্ষ জেসমিন পাওলিনি। সেমিফাইনালে যিনি ৬-৩, ৬-১ গেমে রাশিয়ার মিরা আন্দ্রিভাকে হারিয়ে প্রথমবারের মতো উঠে এসেছেন কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে।
পাওলিনির প্রথম গ্র্যান্ড স্লাম ফাইনালের বিপরীতে শিয়াতেকের ৪টি গ্র্যান্ড স্লাম জয়ের অভিজ্ঞতা। এই পার্থক্যই বলে দেয় আজকের ফাইনালে কে ফেবারিট। ফাইনালে কখনো হারের রেকর্ড নেই শিয়াতেকের।
আজকের ফাইনালে কী ব্যতিক্রম কিছু ঘটাতে পারবেন ইতালির ২৮ বছর বয়সী জেসমিন পাওলিনি? সেমিফাইনালে আন্দ্রিভার বিপক্ষে জয়ের পর আবেগ-আপ্লুত হয়ে পড়েছিলেন পাওলিনি, ‘ইতালির তারকাদের ফাইনাল খেলতে দেখেছি। দেখেছি গ্র্যান্ড স্লাম জিততে। কিন্তু আমার পক্ষে একটা ফাইনাল কল্পনা করা কঠিন ছিল।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
৩ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫