উপকরণ
ডোর জন্য লাগবে
২ কাপ ময়দা, ২ টেবিল চামচ তেল, স্বাদমতো লবণ, পরিমাণমতো কুসুম গরম পানি।
পুরের জন্য লাগবে
৪টি ডিম, ১ কাপ পেঁয়াজকুচি, আধা কাপ ধনেপাতাকুচি, ৩-৪টা কাঁচা মরিচকুচি বা স্বাদ অনুযায়ী, ১ চা-চামচ টালা জিরার গুঁড়ো, লবণ স্বাদমতো এবং ভাজার জন্য তেল পরিমাণমতো।
প্রস্তুত প্রণালি
প্রথমে একটি পাত্রে ময়দা, লবণ, তেল একসঙ্গে মিশিয়ে ময়ান করে একটু একটু করে কুসুম গরম পানি দিয়ে নরম ডো বানিয়ে আধা ঘণ্টা ঢেকে রেখে দিতে হবে। তারপর ডো ৪ ভাগ করে নিতে হবে। পুরের উপকরণ থেকে ডিম ও তেল ছাড়া বাকি সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ৪ ভাগ করে নিতে হবে। এখন পিঁড়িতে তেল মেখে বানানো ডো থেকে ১ ভাগ নিয়ে ভালো করে মথে নিন। এরপর হালকা তেল মাখিয়ে পাতলা করে একটি বড় রুটি বেলে নিন। রুটির ভেতর ১ ভাগ পুরের উপকরণ, ১টা ডিম দিয়ে ভালো করে মাখিয়ে পুরো রুটিতে ছড়িয়ে দিন। তারপর চারপাশ থেকে চার ভাঁজে ভাঁজ করে নিন। ভাঁজটা এমন হতে হবে যেন ভেতরের ডিম বাইরে বেরিয়ে না আসে।
এবার একটা ছড়ানো ফ্রাই প্যানে ২ থেকে ৩ টেবিল চামচ তেল দিয়ে অল্প আঁচে ঢেকে সাবধানে পরোটা এপিঠ-ওপিঠ লাল করে ভেজে নিন। ভেতরে ডিম রান্না হয়ে গেলে পরোটা ফুলে ফেঁপে উঠবে। এভাবে একে একে সব পরোটা বানিয়ে নিতে হবে। হয়ে গেলে পছন্দমতো আকারে কেটে সালাদ কিংবা সসের সঙ্গে গরম-গরম পরিবেশন করুন।
লেখা ও ছবি: হেলেনা পারভীন রুমা

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫