রূপবিশেষজ্ঞ এবং উইমেন্স ওয়ার্ল্ডের পরিচালক ফারনাজ আলম। ফ্যাশন ইনফ্লুয়েন্সার হিসেবে সম্প্রতি সুনাম কুড়িয়েছেন তিনি। ৭ থেকে ১০ নভেম্বর অনুষ্ঠিত মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ফ্যাশন উৎসব ‘মিডল ইস্ট ফ্যাশন উইক’-এ বাংলাদেশের ফ্যাশন ইনফ্লুয়েন্সার হিসেবে আমন্ত্রণ পেয়েছিলেন ফারনাজ আলম। অবশ্য এবারই প্রথম নয়, এ বছরের মার্চে অনুষ্ঠিত মিডল ইস্ট ফ্যাশন উইকের প্রথম আসর অটাম-উইন্টার কালেকশনেও অংশ নিয়েছিলেন তিনি। এবার চার দিনব্যাপী এই ফ্যাশন উৎসবে ২০২৩ সালের জন্য মিডল
ইস্ট স্প্রিং-সামার কালেকশনে আমন্ত্রিত হলেন।
বিদেশবিভুঁইয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে উৎসবের তৃতীয় দিনে তিনি পরেন ফ্যাশন হাউস ‘নাবিলা’র ডিজাইন করা একটি জামদানি কোট। সাদার ওপর সোনালি জ্যামিতিক নকশার এই জামদানি কোট পরা কিছু ছবি তিনি তাঁর ফেসবুক ও ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন।
ফারনাজ আলম তাঁর ইনস্টাগ্রামে লেখেন, ‘মিডল ইস্ট ফ্যাশন উইকের তৃতীয় দিনটি ছিল আমার কাছে খুবই আরাধ্য়। কারণ আমি আমার প্রিয় ডিজাইনারদের কালেকশনগুলো দেখেছি। আর আমার পরনে ছিল সব সময়কার পছন্দের জামদানি।’
ফারনাজ আলম আরও বলেন, ‘আন্তর্জাতিক ফ্যাশন শোতে জামদানি পরার কথা আমার বন্ধু ডিজাইনার নাবিলা নবী ও শামীমা নবীকে জানাই। তাঁরা দুজন জামদানির এই লং জ্যাকেটটি ডিজাইন করেন। এ জ্যাকেটটি দেশীয় বা পাশ্চাত্য—উভয় ঘরানার পোশাকের সঙ্গে মানানসই।’
তথ্যসূত্র: ইনস্টাগ্রাম

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
৭ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫