বয়স তখন ১৭-১৮। ম্রুণাল ঠাকুরকে তাড়িয়ে বেড়াত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে না পারার ভয়। তিনি বলেন, ‘ভাবতাম, নারী হয়ে জন্মেছি, তাই গৃহিণী হয়েই জীবন পার করতে হবে। ভেবেছিলাম, বয়স ২০ হলেই আমাকে বিয়ে দিয়ে দেওয়া হবে। এরপর সন্তানের জন্ম ও লালনপালনেই জীবন শেষ।’ সেই ম্রুণাল আজ পর্দার জনপ্রিয় মুখ। খুব অল্প বয়স থেকেই শোবিজের নানা অঙ্গনে অডিশন দিতে শুরু করেছিলেন ম্রুণাল। সাহস হারিয়েছেন অনেকবার। তাঁর কথায়, ‘আমি লোকাল ট্রেনে যাতায়াত করতাম। প্রায়ই ট্রেনের দরজার পাশে দাঁড়াতাম। হতাশায় ভাবতাম, ট্রেন থেকে ঝাঁপ দেব।’
একদিকে মাথায় অভিনয়ের পোকা, অন্যদিকে মুম্বাইয়ে বাড়িভাড়া, খাওয়ার খরচ জোগাড়ের চিন্তা। সব বাধা অতিক্রম করে একদিন ম্রুণাল ঠিকই পৌঁছে যান নিজের লক্ষ্যে। প্রথমে মডেলিং, তারপর ছোট পর্দা। মারাঠি সিনেমা হয়ে বলিউড। ছোট পর্দার ‘কুমকুম ভাগ্য’ থেকে হলিউড তারকা ডেমি মুরের সঙ্গে সিনেমা। ম্রুণাল ঠাকুরের ক্যারিয়ারের বাঁক দেখলে মনে হবে, তিনি যেন লটারি পেয়েছেন! হৃতিক রোশন, ফারহান আখতারের মতো অভিনেতাদের বিপরীতেও অভিনয় করেছেন।
১৪ এপ্রিল আসছে শাহিদ কাপুরের বিপরীতে ‘জার্সি’ সিনেমা। ম্রুণাল বলেন, ‘মনে হচ্ছে আমি ঘোরের মধ্যে আছি। স্কুলজীবনে বন্ধুরা ঝগড়া করতাম শাহিদ কার বয়ফ্রেন্ড তা নিয়ে। আমাদের সেই কল্পনা সত্যি হলো আমার বেলায়। সিনেমায় আমি শাহিদের নায়িকা হলাম। প্রথম যেদিন শাহিদের সঙ্গে দেখা হলো, আনন্দে রীতিমতো লাফাচ্ছিলাম। তাঁর প্রতি আমার এত ফ্যাসিনেশন যে শাহিদের বাবা পঙ্কজ কাপুর স্যারকেও জ্বালাতাম শাহিদের ছোটবেলার গল্প শোনার জন্য। পঙ্কজ কাপুর এই সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন। আমাদের রসায়ন দর্শক গ্রহণ করবে বলে ভরসা আছে।’ম্রুণালের সুদিন চলছে বলাই যায়।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫