Ajker Patrika

শিশুর দুধদাঁতের যত্ন

ডা. রাহুল মিত্র
আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১০: ৫২
শিশুর দুধদাঁতের যত্ন

মানুষের দুধদাঁতের সংখ্যা ২০টি। সাধারণত ৬ বছর বয়সের দিকে শিশুদের এই দুধদাঁত পড়তে শুরু করে। ১২ থেকে ১৩ বছরের মধ্যে আবার দাঁত গজাতে শুরু করে।

সাধারণত ৬ থেকে ৯ মাসের মধ্যে শিশুদের দুধদাঁত গজায়। এই দাঁত গজানোর সময় অনেক শিশুরই নানা সমস্যা হয়।

  • নতুন দাঁত ওঠার সময় অনেক শিশুরই ব্যথা হয়। সব শিশুর ব্যথা সহ্য করার ক্ষমতা সমান থাকে না। সে ক্ষেত্রে কারও অতিরিক্ত ব্যথা হলে, ডেন্টিস্টের পরামর্শ নিতে হবে।
  • দুধদাঁত ওঠার সময় শিশুদের মুখে লালার পরিমাণ বেড়ে যায়। পাতলা সুতির কাপড় দিয়ে বারবার তা মুছে দিতে হবে।
  • এ সময় অনেক শিশুরই ক্ষুধা কমে যায়, তারা জেদ বা বিরক্তি দেখায়। এগুলো খুবই স্বাভাবিক সমস্যা। তবে পেটের সমস্যা, জ্বর বা বমি হতে থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
  • দুধদাঁত ওঠার সময় শিশুদের মধ্যে কামড়ানোর প্রবণতা বেড়ে যায়। ডেন্টিস্টের পরামর্শে কামড়ানোর খেলনা দেওয়া যেতে পারে।
  • নতুন দাঁত ওঠার সময় শিশুকে মিষ্টিজাতীয় খাবার কম দেওয়া উচিত; বিশেষ করে রাতে একেবারেই দেওয়া উচিত নয়।

লেখক: চিফ কনসালট্যান্ট (ডেন্টাল ইউনিট), আল-হেলাল স্পেশালাইজড হাসপাতাল, ঢাকা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত