বিগ বস ১৩ দিয়ে আলোচনায় আসেন পাঞ্জাবি অভিনেত্রী ও গায়িকা শেহনাজ গিল। ওই আসরে তিনি নিজেকে পরিচয় দিয়েছিলেন ‘পাঞ্জাবের ক্যাটরিনা কাইফ’ হিসেবে। তবে শেহনাজ এখন শুধু পাঞ্জাবে নয়, সারা ভারতেই জনপ্রিয়। সালমান খানের হাত ধরে বলিউডে এসে তাঁর পরিচিতি আরও বেড়েছে।
শেহনাজের কাজ নিয়ে তো বটেই, সমান আলোচনা চলে তাঁর ব্যক্তিজীবন নিয়েও। সিদ্ধার্থ শুক্লার সঙ্গে শেহনাজের প্রেম নিয়ে একসময় চর্চা চলত খুব। একত্রে তাঁদেরকে ‘সিডনাজ’ বলেই ডাকত সবাই। তবে সে অধ্যায় এখন অতীত। সিদ্ধার্থের আকস্মিক মৃত্যু যেন নিমেষে বদলে দিয়েছিল হাসি-খুশি এই অভিনেত্রীকে। শোক কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরেছেন শেহনাজ।
তবু থেমে নেই তাঁর প্রেম নিয়ে গুঞ্জন। কখনো গুরু রানধাওয়া, কখনো নৃত্যশিল্পী রাঘব জুয়েলের সঙ্গে। সব খবরই মিথ্যে বলে জানিয়েছেন শেহনাজ। কিছুদিন আগে তাঁর আঙুলের হীরার আংটি নিয়েও কম জল্পনা হয়নি। অনেকেই প্রশ্ন রেখেছেন, কবে বিয়ে করবেন অভিনেত্রী? এ প্রশ্নের উত্তর তিনি নিজেই দিয়েছেন। নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে শেহনাজ বলেন, ‘বিয়েতে আমার একেবারেই বিশ্বাস নেই। সামনে আমার পুরো জীবনটা পড়ে আছে, অনেক কাজ করতে চাই।’
অভিনেত্রী আরও বলেন, ‘যা সারা জীবন করতে চেয়েছি, সেটাই করছি এখন। একদিন হয়তো কাজ করতে পারব না। সেই সময়ের জন্য অর্থ সঞ্চয় করতে চাই, যাতে কারও কাছে হাত পাততে না হয়। কাউকে বিয়ে করে জীবন নষ্ট করতে চাই না।’ শেহনাজকে দেখা যাবে জন আব্রাহাম, রিতেশ দেশমুখ ও নোরা ফাতেহির সঙ্গে ‘হান্ড্রেড পার্সেন্ট’ সিনেমায়। এ ছাড়া সালমান খানের সঙ্গে ‘কিসি কা ভাই কিসি কি জান’ আছে মুক্তির অপেক্ষায়।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫