৭৬০ গ্রাম হেরোইনসহ দুই কিশোর গ্রেপ্তার

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ৭৬০ গ্রাম হেরোইনসহ দুই কিশোরকে গ্রেপ্তার করেছে র্যাব। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার উজানপাড়া গ্রামে অভিযান চালিয়ে ওই দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়।
র্যাব জানায়, ওই দুই কিশোরের মধ্যে একজনের বয়স ১৭ ও অন্যজনের ১৫ বছর। দুজনেরই বাড়ি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে। তাদের কাছে ৭৬০ গ্রাম হেরোইন পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, সুজন নামের এক মাদক ব্যবসায়ী বিক্রির জন্য তাদের এ হেরোইন দিয়েছিলেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে র্যাব।









