
বরুড়ায় স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স না থাকায় প্রাইম হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এ ছাড়া আরও আটটি চিকিৎসাকেন্দ্রকে ১৫ দিনের মধ্যে লাইসেন্স নবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। গত রোববার বিকেলে উপজেলার বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনকালে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামরুল হাসান এসব নির্দেশ দেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার রেনেসাঁ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ফেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, প্রাইম হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, মেডিকেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, মেডিনোভা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ইসডো হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, এপোলো হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, মডার্ন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও ডক্টরস কমিউনিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেন উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। এ চিকিৎসাকেন্দ্রগুলোর প্রত্যেকটিকে ১৫ দিনের মধ্যে তাদের লাইসেন্স নবায়নের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে লাইসেন্স নবায়ন করতে ব্যর্থ হলে সেগুলো বন্ধ করে দেওয়া হবে বলে জানানো হয়।
পরিদর্শনকালে অধিকাংশ চিকিৎসাকেন্দ্রের এক্স-রে কক্ষ, প্যাথলজি কক্ষ, ওপারেশন থিয়েটারে ঘিঞ্জি পরিবেশ পাওয়া যায়। এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামরুল হাসান বলেন, ‘আমরা পৌরসভার সবগুলো প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেছি। পরিদর্শনকালে যেসব ত্রুটি-বিচ্যুতি দেখতে পেয়েছি সেগুলো সংশোধনের জন্য আট দিন সময় বেঁধে দিয়েছি। যথা সময়ে সমস্যা সমাধান না করলে এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং পরিদর্শন কার্যক্রম চলমান থাকবে।’
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মো. ফয়সাল বিন গণি ভূঁইয়া, নোমান সিদ্দিকী, খাদিজাতুল কোবড়া, এস এম রাইসুল হাসান, শেখ আশফিকুর রহমানসহ বড়ুড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) বিশ্বজিৎ।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫