
দেশে ডায়াবেটিস ব্যাপক আকারে বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। গতকাল রোববার বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বারডেম হাসপাতাল মিলনায়তনে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
তাজুল ইসলাম বলেন, ‘ডায়াবেটিস ব্যাপক আকারে বাড়ছে। আমরা সকাল সকাল উঠে সূর্য দেখি না, ব্যায়াম করি না, ইনঅর্গানিক খাবার খাচ্ছি। এতে দীর্ঘ মেয়াদে শরীর ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিয়মিত চিকিৎসা করতে হবে, জীবনযাপন পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে।’
সভাপতির বক্তব্যে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি এ কে আজাদ খান বলেন, ‘ডায়াবেটিক মহামারি আকারে ছড়িয়ে পড়ছে। ২০৩০ সালের মধ্যে পৃথিবীতে ডায়াবেটিক রোগীর সংখ্যা দাঁড়াবে ৫৮ কোটি। বর্তমানে বাংলাদেশে ডায়াবেটিক রোগীর সংখ্যা প্রায় ৮৪ লাখ। অপরিকল্পিত নগরায়ণ এবং পরিবর্তিত খাদ্যাভ্যাসের কারণে দিন দিন এই সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।’
সভায় বক্তব্য দেন সমিতির সহসভাপতি আব্দুল মুয়ীদ চৌধুরী, বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক এম কে আই কাইয়ুম চৌধুরী, বারডেম একাডেমির পরিচালক অধ্যাপক ডা. ফারুক পাঠান, বাংলাদেশ ডায়াবেটিস সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন প্রমুখ। এদিকে গতকাল বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ডায়াবেটিসের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫