স্টার জলসার পর্দায় গতকাল ছিল ‘শ্রীময়ী’র শেষ পর্ব। আর দেখা যাবে না শ্রীময়ী ও জুন আন্টির বিবাদ। রোহিত সেনের মৃত্যুর মধ্য দিয়ে তিন বছরের বেশি সময়ের যাত্রা শেষ করল ধারাবাহিকটি। ‘শ্রীময়ী’ ভক্তদের তাই মন খারাপ। তাঁদের মন ভালো করে দিতে আজ থেকে চ্যানেলটিতে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘গাঁটছড়া’। আলাদা পরিবারের তিন ভাই ও তিন বোনের তিনটি জুটির গল্প বলবে সিরিয়ালটি।
‘গাঁটছড়া’ যেন এক সুতোয় তিনটি গল্প বাঁধা। ভট্টাচার্য পরিবারের তিন বোন, যাঁরা সিংহ রায় পরিবারের তিন ভাইয়ের জীবনের সঙ্গে জড়িয়ে পড়বেন এক বিশেষ ঘটনার মাধ্যমে। ভট্টাচার্য পরিবারের এই তিন বোন হলেন দ্যুতি, খড়ি ও বনি। তারা সাধারণ মধ্যবিত্ত বাঙালি পরিবারের মেয়ে। অন্যদিকে সিংহ রায় পরিবারের হীরার ব্যবসা। প্রচুর প্রভাব-প্রতিপত্তি তাদের। সেই বাড়ির তিন ভাই ঋদ্ধিমান, রাহুল ও কুনাল।
‘গাঁটছড়া’ সিরিয়াল দিয়ে ছোট পর্দায় ফিরছেন শোলাঙ্কি রায়। খড়ি চরিত্রে অভিনয় করবেন তিনি। তাঁর বিপরীতে সিংহ রায় বাড়ির বড় ছেলে ঋদ্ধিমানের চরিত্রে আছেন গৌরব চট্টোপাধ্যায়।
মেজ ভাই রাহুলের চরিত্রে দেখা যাবে অনিন্দ্য চট্টোপাধ্যায় আর ছোট ভাই কুনাল হিসেবে আছেন রিয়াজ লস্কর।
স্টার জলসার পর্দায় আজ থেকে বাংলাদেশ সময় রাত ৭টা ৩০ মিনিটে দেখা যাবে নতুন সিরিয়াল ‘গাঁটছড়া’।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
২৪ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫