আবারও ঢাকাই সিনেমায় যুক্ত হলেন স্বস্তিকা মুখার্জি। এর আগে শাকিব খানের বিপরীতে ‘সবার উপরে তুমি’ নামের ঢাকাই সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। বানিয়েছিলেন এফ আই মানিক। স্বস্তিকা এবার চুক্তিবদ্ধ হয়েছেন ‘আলতাবানু জোসনা দেখেনি’ নামের সিনেমায়। বানাবেন হিমু আকরাম। এটি নির্মাতার প্রথম সিনেমা।
হিমু আকরাম বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রে থাকতেই স্বস্তিকার সঙ্গে সিনেমা নিয়ে কথা হয়। গল্প শুনেই আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি। তিন মাস আগে প্রযোজক ও আমি কলকাতা গিয়ে তাঁর সঙ্গে চুক্তি করেছি। আলতাবানু চরিত্রে অভিনয় করেবেন স্বস্তিকা। তাঁর বিপরীতে কে থাকছেন তা চূড়ান্ত হয়নি।’
কয়েক দিন আগে স্বস্তিকা জানিয়েছিলেন, বাংলাদেশের সিনেমায় চঞ্চলের বিপরীতে কাজ করছেন তিনি। নির্মাতা বলেন, ‘যখন প্রাথমিক আলোচনা হয়েছিল তখন তিনি জানতে চেয়েছিলেন নায়ক কে হতে পারে। সে সময় তাঁকে জানানো হয়েছিল, কয়েক জনের সঙ্গে কথা হচ্ছে। তবে, চঞ্চল চৌধুরীও হতে পারে। তাই গণমাধ্যমকে তিনি চঞ্চল চৌধুরীর কথা বলেছেন। তবে চঞ্চল চৌধুরীর সঙ্গে আমাদের এখনো চুক্তি হয়নি।’
প্রথম সিনেমাতেই স্বস্তিকা কেন? জানতে চাইলে হিমু বলেন, ‘অনেকগুলো লেয়ার আছে আলতাবানু চরিত্রটির। নির্মাতা ও গল্পকার হিসেবে মনে হয়েছে এখানে একজন শক্তিশালী অভিনেতা প্রয়োজন।
গল্পের প্রয়োজনে কিছু সাহসী দৃশ্যও আছে, যেটা হয়তো আমাদের শিল্পীরা করার সাহস করবে না। সব দিক বিবেচনা করেই স্বস্তিকাকে চূড়ান্ত করা। ১৬ বছর ধরে নাটক নির্মাণের পর সিনেমা নির্মাণ করছি। তাই গল্পটি সঠিক ও পরিপূর্ণভাবে উপস্থাপনের জন্যই আলতাবানু চরিত্রে স্বস্তিকাকে পারফেক্ট মনে হয়েছে।’
নিজের গল্পেই প্রথম সিনেমা বানাবেন হিমু আকরাম। চিত্রনাট্য লিখছেন হিমু আকরাম, মোহাম্মদ নাজিম উদ দৌলা ও মোহাম্মদ নাজিম উদ্দিন। চিত্রনাট্য চূড়ান্ত হলেই নায়ক চূড়ান্ত করা হবে। এরপর নায়ক-নায়িকার উপস্থিতিতেই দেওয়া হবে আনুষ্ঠানিক ঘোষণা। সিনেমার প্রযোজক বেঙ্গল মাল্টিমিডিয়া।
আগামী নভেম্বরে সুন্দরবন, অষ্টগ্রামের হাওর, পুরান ঢাকা ও রাজেন্দ্রপুরে হবে সিনেমার শুটিং। আগামী বছরের কোনো এক ঈদের সময় সিনেমাটি মুক্তি দিতে চান নির্মাতা।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫