
ইফতার ও সাহ্রির সময়সূচি নিয়ে বিভ্রান্তিতে পড়েছেন শিবগঞ্জসহ বগুড়ার ১২ উপজেলার সাধারণ মানুষেরা। বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের নামে ছাপানো ইফতার ও সাহ্রির সময়সূচিতে ভিন্নতা থাকায় এই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বিভিন্ন প্রতিষ্ঠানের ছাপানো ক্যালেন্ডারে প্রায় চার ধরনের সময়সূচি দেওয়া হয়েছে। ছাপানো এসব ক্যালেন্ডারের ওপরে লেখাও রয়েছে বগুড়া ও আশপাশের জেলার জন্য। এদিকে উপজেলার সব এলাকার বাড়ি বাড়ি ও মসজিদে এসব সময়সূচি ছড়িয়ে পড়ায় প্রথম রমজানেই এক একজনকে একেক সময় ইফতার করতে দেখা গেছে।
খোঁজ নিয়ে দেখা গেছে, সেবায় আমরা সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ব্যানারে প্রকাশিত সময়সূচিতে প্রথম রমজানে ইফতারের সময় সন্ধ্যা ৬টা ২৫ ও সাহ্রির শেষ সময় ভোর ৪টা ২৮ মিনিট উল্লেখ করা হয়েছে। এদিকে আইসিএস পাবলিকেশনের ব্যানারে প্রকাশিত সময়সূচিতে ইফতার সন্ধ্যা ৬টা ২৩ মিনিট ও সাহ্রি ভোর ৪টা ৩১ মিনিট উল্লেখ করা হয়েছে। তাদের ক্যালেন্ডারে লেখা রয়েছে, তথ্যসূত্র বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শিবগঞ্জ সদর ইউনিয়নের আলাদীপুর গ্রামের শাহিন মিয়া বলেন, ‘পত্রিকাতে এক রকম। একটা ক্যালেন্ডার কিনেছি, সেটা আবার আরেক রকম। কোনটা অনুসরণ করব বুঝতে পারছি না।’
এদিকে আল জামিয়্যাহ আস সালাফিয়্যাহ্ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সময়সূচিতে ইফতার সন্ধ্যা ৬টা ২০ মিনিট ও সাহ্রি ভোর ৪টা ৩৫ মিনিট। আবার ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত সময়সূচিতে ইফতার সন্ধ্যা ৬টা ২৪ মিনিট ও সাহ্রি ভোর ৪টা ৩০ মিনিটের কথা উল্লেখ করা হয়েছে। রমজানের ৩০ দিনই এমন সময়ের ব্যবধান রয়েছে এসব ক্যালেন্ডারে।
উপজেলার দেউলী ইউনিয়নের ভরিয়া পূর্ব পাড়া জামে মসজিদের পেশ ইমাম ইসলাম আলী আজকের পত্রিকাকে বলেন, ‘আমার মসজিদে দুইটা ক্যালেন্ডারে দুই রকম সাহ্রি ও ইফতারের সময়সূচি দেওয়া। বিষয়টি নিয়ে বিভ্রান্তিতে আছি।’
এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন বগুড়ার উপপরিচালক শাজাহান আলী বলেন, ‘যাঁরা না জেনে না বুঝে এসব ক্যালেন্ডার ছেপেছেন, নিঃসন্দেহে তাঁরা খারাপ কাজ করেছেন। আমরা ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বগুড়া জেলার জন্য সঠিক সাহ্রি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছি।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
১২ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫