কমলালেবু, মাল্টা ইত্যাদি ফলে প্রচুর ভিটামিন সি থাকে। কিন্তু মাঝেমধ্যে খেতেই মন চায় না, তাই তো? তবে জানো কি, খাবার পরিবেশনের পদ্ধতির ওপর খাওয়ার রুচি অনেকটাই নির্ভর করে। চলো, আজ আমরা ভিটামিন সি-জাতীয় একটি ফল দিয়ে ফুড আর্ট করব।
যা লাগবে
যেভাবে করবে
প্রথমে মাল্টা ভালো করে ধুয়ে নাও। এরপর ছুরি দিয়ে সামনের বোঁটা ও পেছনের অল্প একটু অংশ কেটে ফেলে দাও। এবার গোল গোল করে স্লাইস করো মাল্টা। গোল করে কাটা টুকরোগুলো আবার মাঝখান থেকে কাটো। এবার প্লেটের ওপর প্রথমে এক টুকরো রাখো। পরের সারিতে দুটি, এরপর তিনটি, এরপর চারটি করে মাল্টার টুকরো রাখো। এরপর আবার তিনটি, দুটি ও একটি করে মাল্টার টুকরো রাখো। দেখেছ, পাখির মতো দেখতে হয়েছে আদলটা। এবার প্রথম যে টুকরোটি রেখেছিলে তার ওপর সাদা ক্রিম দিয়ে বানাও চোখ। আর ক্রিমের ওপর একটি চকলেট চিপস দিয়ে বানাও চোখের মণি। এখন এক টুকরো গাজর দিয়ে বানাও ঠোঁট। এই তো হয়ে গেলে কমলা রঙের পাখি।
ছবি: ওয়ান লিটল প্রোজেক্ট

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
৪ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫