দেশবরেণ্য অভিনেত্রী ডলি জহুর। মঞ্চ থেকে শুরু করে টেলিভিশন ও চলচ্চিত্র—সব জায়গায় তাঁর সমান পদচারণ। সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১-এ আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন ডলি জহুর। আগের মতো সিনেমায় অভিনয় না করলেও নিয়মিত কাজ করে যাচ্ছেন টেলিভিশন নাটকে। এবার পরিচালনায় নাম লেখালেন এই গুণী অভিনেত্রী।
‘দাঁড়কাক’ নামের টেলিফিল্ম দিয়ে পরিচালনা শুরু করলেন ডলি জহুর। টেলিফিল্মটি রচনাও করেছেন তিনি। এরই মধ্যে টেলিফিল্মটির নির্মাণকাজ শেষ করেছেন ডলি জহুর। নিজের পরিচালিত প্রথম টেলিফিল্ম নিয়ে ডলি জহুর বলেন, ‘দাঁড়কাক টেলিফিল্মের গল্পটা নিয়ে আমার অনেক দিনের পরিকল্পনা। আগে থেকেই ভেবে রেখেছিলাম, পরিচালনা করলে এই কাজটি দিয়েই শুরু করব। প্রথম কাজটি একটা কমফোর্ট জোনে থেকে করতে চেয়েছি। তাই চিত্রনাট্যটা নিজেই করেছি। আমার দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা দিয়েই চেষ্টা করেছি একটা সুন্দর আর ভালো লাগার মতো টেলিফিল্ম দর্শককে উপহার দিতে। বাকি বিচার-বিবেচনা দর্শকের ওপর।’
টেলিফিল্মটিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জোবায়ের ও তানজিকা আমিন। ডলি জহুরের নির্দেশনায় কাজ করা প্রসঙ্গে তানজিকা আমিন বলেন, ‘এটা আমার সৌভাগ্য যে আমি আমাদের প্রিয় ডলি মায়ের প্রথম পরিচালিত টেলিফিল্মে অভিনয় করতে পেরেছি। তিনি খুবই আন্তরিকতা নিয়ে কাজটি করেছেন। আমার অভিনয়জীবনের শুরু থেকেই আমি ডলি মায়ের কাছ থেকে শিখছি। তিনিই প্রথম আমাকে বলেছিলেন চরিত্রের ভেতরে প্রবেশ করে তা নিজের মধ্যে লালন করে তারপর সেই চরিত্রটির মতো করেই অভিনয় করতে হয়।’
ডলি জহুর জানিয়েছেন, আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহে চ্যানেল আইতে প্রচার হবে ‘দাঁড়কাক’ টেলিফিল্মটি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
৪ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫