প্রতিবারের মতো এবারও ঈদের নাটক নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা হানিফ সংকেত। নাটকের নাম ‘ব্যবহার বিভ্রাট’। নাটকটি প্রচারিত হবে এটিএন বাংলায় ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে। বরাবরই হানিফ সংকেতের নাটক দেখার জন্য দর্শকদের বাড়তি আকর্ষণ থাকে। প্রতিবছর দুই ঈদে দুটি নাটক নির্মাণ করেন তিনি। প্রতিটি নাটকেই থাকে সামাজিক বক্তব্য। হানিফ সংকেত জানিয়েছেন, বরাবরের মতো এবারও তাঁর নাটকে পাওয়া যাবে আলাদা স্বাদ ও বৈচিত্র্য। নাটকের নামটিও ব্যতিক্রমী।
একটি পোশাক নির্মাতা প্রতিষ্ঠানের নিরাপত্তাপ্রহরী, তত্ত্বাবধায়ক ও তাঁদের স্ত্রীদের নিয়ে গড়ে উঠেছে ব্যবহার বিভ্রাট নাটকের গল্প। সদ্য বিবাহিত দম্পতি নিরাপত্তাপ্রহরী ও তার স্ত্রী সুখে-শান্তিতে বসবাস করছিল। হঠাৎ তাদের সংসারে নেমে আসে অশান্তি। আর অশান্তির কারণ প্রযুক্তির অপব্যবহার।
সূচনা সংগীতে তুলে ধরা হয়েছে নাটকের মূল বক্তব্য। ‘সবকিছুতেই আছে রে ভাই ভালো-মন্দ দিক, ভালো দিকটা বুঝলে পরে সকল কাজই ঠিক’—এমন কথায় গানটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন হানিফ সংকেত, সংগীত আয়োজন করেছেন মেহেদী, কণ্ঠ দিয়েছেন অয়ন চাকলাদার।
ব্যবহার বিভ্রাটের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, সৌম্য জ্যোতি, মেঘলা সুহাসিনী টুপুর, আইনুন নাহার পুতুল ও নজরুল ইসলাম।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫