১৯৭২ সালে সাজেদ উল আলমের নেতৃত্বে নতুন স্বপ্নে বিভোর কয়েক তরুণ সুরেলা নামের একটি ব্যান্ডের যাত্রা শুরু করেন। ১৯৭৩ সালে ব্যান্ডের নাম পরিবর্তন করে রাখা হয় সোলস। সাজেদ, লুলু ও রনি ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য। পরবর্তী সময়ে সোলসে যোগ দেন নকীব খান, পিলু খান, তপন চৌধুরী, নাসিম আলী খান, আইয়ুব বাচ্চু, রনি বড়ুয়া, নেওয়াজ, পার্থ বড়ুয়াসহ আরও অনেকে।
১৯৮২ সালে প্রকাশিত হয় সোলসের প্রথম অ্যালবাম ‘সুপার সোলস’, যা ছিল দেশের ব্যান্ড সংগীতের ইতিহাসে অন্যতম জনপ্রিয় অ্যালবাম। দীর্ঘ পথচলায় ‘মন শুধু মন ছুঁয়েছে’, ‘এ এমন পরিচয়’, ‘মনে করো’, ‘খুঁজিস যাহারে’, ‘বৃষ্টি দেখে অনেক কেঁদেছি’, ‘এই মুখরিত জীবনে চলার পথে’, ‘কেন এই নিঃসঙ্গতা’র মতো জনপ্রিয় অনেক গান উপহার দিয়েছে সোলস। দেখতে দেখতে ৫০ বছর পার করে ফেলেছে ব্যান্ডটি। ৫০ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার রাজধানীর এক ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করবে দলটি। সেখানে ৫০ বছর পূর্তি উপলক্ষে নতুন লোগো উন্মোচন করা হবে। সেই সঙ্গে আগামী দুই বছরের পরিকল্পনা জানানো হবে ব্যান্ডের পক্ষ থেকে।
৫০ বছর পূর্তির আয়োজনে কী কী থাকতে পারে, জানার জন্য যোগাযোগ করা হয় ব্যান্ডের বেজ গিটারিস্ট মারুফ হাসান তালুকদার রিয়েলের সঙ্গে। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘নতুন লোগো ছাড়াও ৫০ বছর পূর্তি উপলক্ষে দুই বছরের একটি পরিকল্পনা করা হয়েছে। এই সময়ের মধ্যে আমরা ৫০টি গান প্রকাশ করব। এর মধ্যে ২০টি নতুন গান ও ৩০টি পুরোনো গান নতুন করে প্রকাশ করা হবে। জুলাই মাসে ইংল্যান্ডে ও সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ায় আমাদের কনসার্ট রয়েছে। এ ছাড়া দেশ-বিদেশে আরও কয়েকটি কনসার্টের পরিকল্পনা আছে। সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।’
রিয়েল আরও জানান, ইতিমধ্যে ১০টি গান প্রকাশের জন্য প্রস্তুত করা হয়েছে। সব গান প্রকাশ করা হবে ভিডিও আকারে। রিমেক গানগুলোতে দেখা যেতে পারে ব্যান্ডের পুরোনো সদস্যদের। এ ছাড়া ব্যান্ডের বাইরের কোনো শিল্পীও থাকতে পারেন। এ মাস থেকেই গানগুলো ধারাবাহিকভাবে প্রকাশ পাবে। এছাড়া ২০২৪ সালের শেষে একটি গ্র্যান্ড কনসার্ট আয়োজনের মধ্য দিয়ে শেষ হবে সোলসের ৫০ বছর পূর্তির এ আয়োজন।
বর্তমান লাইনআপ
⊲ নাসিম আলী খান (কণ্ঠ)
⊲ পার্থ বড়ুয়া (কণ্ঠ ও লিড গিটার)
⊲ আহসানুর রহমান আশিক (ড্রামস)
⊲ মীর শাহরিয়ার মাসুম (কিবোর্ড)
⊲ মারুফ হাসান রিয়েল (বেজ গিটার)

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫