যুগে যুগে রোমান্টিক গল্প দিয়ে বাজিমাত করেছে বলিউড। এমন আইকনিক কিছু চরিত্র তৈরি হয়েছে, যেগুলো আজও মানুষকে শেখায় প্রেমের পাঠ। তেমন কিছু চরিত্রের গল্প নিয়ে এই আয়োজন।
আদিত্য ও গীত (জব উই মেট)
শহরের বড় ব্যবসায়ী আদিত্য কাশ্যপ সব ছেড়েছুড়ে বেরিয়ে পড়েছে। সামনে অনিশ্চিত পথ, কোথায় যাবে জানে না। এ বিপর্যস্ত সময়ে আদিত্যর সঙ্গে ট্রেনে গীতের দেখা হয়। গীত বড্ড বেশি কথা বলে। ফলে তাঁকে সহ্য হয় না আদিত্যর। বিপরীতধর্মী এই দুজন মানুষ পরবর্তী সময়ে কীভাবে উথাল-পাতাল প্রেমে পড়ে, সেটাই ‘জব উই মেট’ (২০০৭) সিনেমার কাহিনি। রেলস্টেশন হয়ে ওঠে তাঁদের প্রেমের প্রথম অনুঘটক। আদিত্য ও গীত এখনো বহু মানুষের কাছে অন্যতম সেরা রোমান্টিক জুটি। অভিনয় করেছেন শাহিদ কাপুর ও কারিনা কাপুর।
রোহান ও পু (কাভি খুশি কাভি গাম)
দুই দশক আগে করণ জোহর যে ভালোবাসার গল্প শুনিয়েছিলেন বলিউডকে, তা এখনো সমান জনপ্রিয়তা নিয়ে টিকে আছে। ‘কাভি খুশি কাভি গাম’ প্রেম আর পারিবারিক বন্ধনের আদর্শ মিশেল। সিনেমাটির দুই চরিত্র রোহান ও পু ছোটবেলায় পরস্পরকে ভালোবেসেছিল। এরপর দীর্ঘদিনের দূরত্ব পেরিয়ে বড়বেলায় আবার তাঁদের দেখা হয় বিদেশের মাটিতে। হাসি-কান্না আর আবেগের মিশেলে এ দুই চরিত্র দর্শকের মনে উসকে দেয় ফেলে আসা প্রেম। এতে অভিনয় করেন হৃতিক রোশান ও কারিনা কাপুর।
রাহুল ও অঞ্জলি (কুচ কুচ হোতা হ্যায়)
বলা চলে, ক্যাম্পাসে প্রেমের গল্প বলিউডে জনপ্রিয় হয়েছে এ সিনেমার হাত ধরে। রাহুল (শাহরুখ খান) ও অঞ্জলি (কাজল) ঘনিষ্ঠ বন্ধু। কলেজে নতুন আসা টিনার প্রেমে পড়ে রাহুল। অঞ্জলি এতদিন রাহুলকে বন্ধু হিসেবে দেখলেও এখন উপলব্ধি করে সেও রাহুলকে ভালোবাসে। অঞ্জলি কলেজ ছেড়ে চলে যায়। বহু বছর পর আবার তাঁদের যোগাযোগের উপলক্ষ তৈরি হয় রাহুলের মেয়ের মাধ্যমে। এ সিনেমার প্রেম, বন্ধুত্ব, রোমান্টিকতা, বিচ্ছেদ—বহু মানুষকে কাঁদিয়েছে, হাসিয়েছে।
রাজ ও সিমরান (দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে)
বলিউডে আইকনিক জুটি হিসেবে দর্শকদের মনে বিশেষ স্থান পেয়েছে রাজ-সিমরান। বিদেশের মাটিতে তাদের প্রথম দেখা। পথ চলতে চলতে দুজনের প্রেমে পড়া। আবার সেই প্রেমের জন্য দুজনের সর্বোচ্চ ত্যাগ। সব মিলে ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ বলিউডের রোমান্টিক সিনেমার ইতিহাসে বিশেষ জায়গা দখল করে আছে। এ সিনেমায় রাজ ও সিমরান হয়ে সবার মন জয় করেছেন শাহরুখ খান ও কাজল।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫