গত বছর বড় আয়োজনে ‘মায়া: দ্য লাভ’ নামে একটি সিনেমার শুটিং শুরু করেছিলেন পরিচালক জসিম উদ্দিন জাকির। তারকাবহুল এ সিনেমায় আছেন আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক, জিয়াউল রোশান, বুবলীসহ অনেকে। টানা ৩১ দিন ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে ‘মায়া’র ৮০ শতাংশ শুটিং হয়। কিন্তু বাকি শুটিং শেষ করা নিয়ে বেশ বিপাকে পড়েছিলেন সিনেমার পরিচালক ও প্রযোজক।
শিল্পীদের শিডিউল না মেলায় দীর্ঘদিন বন্ধ আছে ‘মায়া’র শুটিং। নির্মাতা জানিয়েছেন, অনেক দিন ধরে শিল্পীদের শিডিউল মেলানোর চেষ্টা করছিলেন তিনি। কিন্তু সাইমনের শিডিউল মিললে মেলে না বুবলীর। আবার সাইমন-বুবলী রাজি হলে রোশান থাকেন অন্য সিনেমার শুটিংয়ে। একটা পর্যায়ে সাইমন, বুবলী ও রোশানকে একসঙ্গে পেলেও সময় দিতে পারছিলেন না আনিসুর রহমান মিলন।
অনেক দিন ধরেই মিলন আছেন যুক্তরাষ্ট্রে। গত বছরের সেপ্টেম্বরে লস অ্যাঞ্জেলেসে তাঁর স্ত্রী পলি আহমেদ মারা যাওয়ার পর সন্তানের দেখভালের জন্য সেখানেই আছেন তিনি। ফলে দেশে আসা সম্ভব হচ্ছিল না তাঁর। এদিকে মিলনকে না পেয়ে ‘মায়া: দ্য লাভ’-এর শুটিং শেষ করতে পারছিলেন না পরিচালক জসিম উদ্দিন জাকির। গতকাল জাকির জানালেন, অবশেষে মিলন দেশে ফেরার সময় বের করতে পেরেছেন। আগামী জুন-জুলাই মাসের যেকোনো সময় সিনেমার অন্যান্য শিল্পীর শিডিউলের সঙ্গে মিলিয়ে দেশে এসে ‘মায়া’র শুটিংয়ে অংশ নেবেন। মিলনের এ আশ্বাসে স্বস্তি পেয়েছেন পরিচালক।
পরিচালক জাকির বলেন, ‘এ মাসের ২৭ তারিখ থেকে টানা সাত দিন মিলন ভাই ছাড়া যে কাজগুলো আছে, সেগুলো শেষ করব। সবার শিডিউল কনফার্ম করা হয়েছে। এই সাত দিন কাজ করলে শুধু মিলন ভাইয়ের তিন-চারটি দৃশ্য এবং তাঁর একটি গানের কাজ বাকি থাকবে। সেটা জুলাইতে যদি শেষ করতে পারি, তাহলেই সিনেমার পুরো কাজ শেষ হয়ে যাবে। সিনেমাটিতে মাল্টিকাস্টিং থাকায় কাজ কিছুটা দীর্ঘায়িত হয়েছে। সব শিল্পীরই ব্যস্ততা থাকে। অবশেষে সবাইকে একসঙ্গে করতে পেরেছি। আশা করছি ভালোভাবে সিনেমাটির কাজ শেষ করতে পারব।’
আনিসুর রহমান মিলন, সাইমন, বুবলী, রোশান ছাড়াও ‘মায়া: দ্য লাভ’ সিনেমায় অভিনয় করেছেন কাজী হায়াৎ, চিকন আলী, রাশেদা, রেবেকা রউফ, শিউলী, শম্পা নিজাম, সোহেল রশিদ, ববি, জ্যাকি আলমগীর, বাদল, অরিন, ইভা, আকলিমা আঁখি, সীমান্ত প্রমুখ।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫