আমাদের বস্ত্রবয়নশিল্পের ইতিহাসে গর্বের নাম জামদানি। ফিনফিনে পাতলা যেসব মসলিনে হাতে নকশা তোলা হতো, সেগুলোই জামদানি। এটি বাংলাদেশের জিওগ্রাফিক্যাল আইডেনটিফিকেশন (জি-আই) পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে ২০১৬ সালে।
ঢাকার অদূরে শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ ও সোনারগাঁ উপজেলা। এ দুই উপজেলার নোয়াপাড়া, রূপসী, মৈকুলী, খাদুন, পবনকুল, মুরগাকুল, বরাব, সিংড়াব ইত্যাদি গ্রামের তাঁতিরা এখনো গর্ত তাঁতে তৈরি করে চলেছেন জামদানি। একসময় ধামরাই এবং ঢাকা শহরেও জামদানি তৈরি হতো বলে জানা যায়।
জামদানি বস্ত্র সবার কাছে পরিচিত মূলত শাড়ি হিসেবে। জামদানি শাড়ির পাড় ও জমিনের নকশার রয়েছে ভিন্ন ভিন্ন নাম। এই শাড়ির নামকরণ করা হয় পাড়ের নামে। যেমন কলকা পাড় শাড়ি, মালঞ্চ পাড় শাড়ি, আশফুল পাড়, ঝুমকা পাড়, আমেরমৌর পাড়, নিশান পাড়, পুঁইলতা পাড়, সুপারি টাংকি পাড় শাড়ি ইত্যাদি। পাড়ের নকশায় বিভিন্ন ধরনের লতাপাতা, ফুল, পশুপাখির আদল তোলা হয়। জামদানি শাড়ির জমিনের নকশা হয় মূলত জাল, বুটি/ছিডা ও তেরছি–এই তিন ধরনের। এ ছাড়া ‘ঢেউ’ আকৃতির কিছু নকশা তৈরি করা হয় জমিনে। জামদানি শাড়ির পাড়ের নকশাই আঁচলের নকশা হিসেবে বোনা হয়। পাড়, জমিন ও আঁচল—এই তিন নকশা নিয়েই জামদানির বাহার। বলে রাখা ভালো, যে জামদানি শাড়ির নকশা যত ঘন, ভারী ও জটিল, তার দামও তত বেশি। হাফসিল্ক ও ফুল কটন—এই দুই ধরনের জামদানি শাড়ি তৈরি হয়। টানায় সিল্ক সুতা এবং পোড়েনে সুতি সুতা দিয়ে হাফসিল্ক এবং টানা-পোড়েনে সুতির সুতা দিয়ে ফুল কটন জামদানি তৈরি হয়। ‘টাঙ্গাইলা জামদানি’ নামে বাজারে যে শাড়ি বিক্রি হয়, সেগুলো জামদানি শাড়ি নয়।
শাড়ি হিসেবে পরিচিত হলেও জামদানি কাপড় দিয়ে তৈরি করা হয় পাঞ্জাবি, কুশন কভার, জানালার পর্দা, স্কার্ফ। এ ছাড়া কোনো কোনো প্রতিষ্ঠান নোটবুকের কভার হিসেবে ব্যবহার করছে দৃষ্টিনন্দন জামদানি। শাড়ি হোক বা শাড়ির বাইরে অন্যান্য পণ্যই হোক, জীবনযাপনে রাখুন এ ঐতিহ্য।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
৭ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫