দুয়ারে দাঁড়িয়ে ঋতুরাজ। কেবল তুমি কবে বরণ করবে তারই অপেক্ষায় আছে সে। কিছু কি ভাবলে, তাকে বরণে কী করবে? এই ধরো, তোমার পড়ার টেবিলের সামনের দেয়ালটা বা দরজার সামনে একটু ফুলটুল দিয়ে সাজালে কেমন হয়? হ্যাঁ, সত্যিকারের ফুল দিয়ে সাজাতে পারো। কিংবা হাতেও কিছু ডেকোরেটিভ আইটেম বানিয়ে ফেলতে পারো। হাতে সময় আছে তো?
যা লাগবে
যেভাবে বানাবে
প্রথমে পুরোনো একটা সিডি নাও। তার ওপর মাল্টা বা কমলার বিচিগুলো ফুলের আকৃতি করে আঠা দিয়ে বসাও, ছবির মতো করে। বিচিগুলো ছবি দেখে বুঝে বুঝে বসালেই হবে। তারপর ফুলের মাঝে রেণু বসাও সাদা পুঁতি দিয়ে। এবার আঠা শুকাতে দাও। শুকিয়ে এলে প্রথমে সাদা রং দিয়ে বেজ করে নাও।
তারপর বিভিন্ন রং দিয়ে ফুলের রং করতে পারো। তুমি নিজেও করতে পারো অথবা চাইলে বাবার সাহায্যও নিতে পারো। সবশেষে সিডির ওপর বার্নিশ করে নাও। তাতে রং দীর্ঘস্থায়ী হবে।
ক্র্যাফট ও ছবি: ফারহীমা ফারুক তূর্ণা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
৮ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫