পড়াশোনা করতে করতে মাঝে মাঝে ক্লান্ত হয়ে যাও, তাই না? টেবিলে বই খোলা রেখে তোমার নিশ্চয় কল্পনায় হারিয়ে যেতে ইচ্ছে করে। ইচ্ছে করে সবকিছু ফেলে যদি অজানা কোথাও হারিয়ে যাওয়া যেত! যদি জঙ্গলে চলে যাওয়া যেত! যদি ট্রাক বা গাড়ির ড্রাইভার হওয়া যেত! বাড়ি থেকে পালিয়ে যদি দূরে কোথাও হারিয়ে যাওয়া যেত! তাহলে পড়াশোনা করতে হতো না। গাদাগাদা বইয়ের বোঝা বইতে হতো না।
এমন অনেক কল্পনা মাথায় ঘুরে বেড়ায়। তেমনই এক গল্প নিয়ে একটি বই আছে। বইটির নাম ‘ফটিকচাঁদ’।
বইটির মূল চরিত্র ফটিকচাঁদ ঘটনার এক চক্রে হারিয়ে গিয়েছিল। মাথায় আঘাত পেয়ে সব ভুলে গিয়ে একের পর এক ঘটনার সম্মুখীন হয় সে। হারুনদার সঙ্গে ট্রেনে দেখা হয় তার। নিজের নাম মনে থাকা ছেলেটি ট্রেনের দোকানের সামনে দেখা ফটিকচাঁদ নামটিকে নিজের নাম বলে চালিয়ে দেয়। তার আগের পরিচয়, নাম কিছুই মনে করতে পারছে না সে। সে এখন কেবল চেনে বলের খেলা দেখানো হারুনদাকে। চেনে বস্তিতে থাকা হারুনদার আজব ঘরটি। চেনে উপেনদার চায়ের দোকানে আসা হরেক রকম ক্রেতাকে।
ঘটনাচক্রে এখন সে চায়ের দোকানে কাজ করে। তার এই জীবনে বাড়তি উত্তেজনা নিয়ে আসে ধাওয়া খাওয়া গুন্ডার দল।
তারপর কী হলো? ফটিকচাঁদ কি আগের পরিচয় মনে করতে পেরেছিল? নাকি গুন্ডার দল তার বর্তমানকে ছিনিয়ে নিয়েছে। তা জানতে হলে বইটি পড়তে হবে। বইটি লিখেছেন সত্যজিৎ রায়। দাম ২৭০ টাকা। বইটি রকমারি থেকে কেনা যাবে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫