জমকালো আয়োজনে বিজয়ীদের হাতে ২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেওয়া হবে আজ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিকেল ৫টায় অতিথিদের আসন গ্রহণের মধ্য দিয়ে শুরু হবে অনুষ্ঠান। স্বাগত বক্তব্য দেবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। বিশেষ অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। পুরস্কার বিতরণ শেষে সন্ধ্যা ৭টায় প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর পরিবেশন করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
এবারের আয়োজনে পারফর্ম করবেন ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকারা। থাকছে সাদিয়া ইসলাম মৌ, নুসরাত ফারিয়া, মাহিয়া মাহি ও তমা মির্জার একক নাচ। আরও থাকছে সাইমন সাদিক-দীঘি, আদর আজাদ-পূজা চেরি, সোহানা সাবা-গাজী নূর ও জায়েদ খান-আঁচলের দ্বৈত নাচ। সংগীত পরিবেশন করবেন বালাম ও কোনাল। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে নাচের কোরিওগ্রাফি করছেন ইভান শাহরিয়ার সোহাগ। পুরো অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে থাকবেন ফেরদৌস ও পূর্ণিমা। এই জুটি এর আগেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান উপস্থাপনা করেছিলেন।
গত ৩১ অক্টোবর প্রজ্ঞাপনের মাধ্যমে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২ বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এবার আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনয়শিল্পী খসরু ও রোজিনা। যৌথভাবে সেরা সিনেমা নির্বাচিত হয়েছে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ ও ‘পরাণ’। সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন চঞ্চল চৌধুরী। যৌথভাবে সেরা অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন জয়া আহসান ও রিকিতা নন্দিনী শিমু। এবার মোট ২৭টি বিভাগে ৩১ জনকে দেওয়া হচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫