বাংলাদেশ ইন্টারন্যাশনাল তায়কোয়ানদো ফেডারেশনের আয়োজনে ৫ম বাংলাদেশ কাপ আইটিএফ চ্যাম্পিয়নশিপ এবং বাংলাদেশ মার্শাল আর্ট ফেডারেশনের আয়োজনে ১ম জাতীয় মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন হয়েছেন নরসিংদীর শাহজাহান সম্রাট। গত বৃহস্পতিবার ঢাকার আজিমপুরের বেলী গার্ডেনে বঙ্গবন্ধু তায়কোয়ানদো একাডেমিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এই দুই প্রতিযোগিতায় বাংলাদেশ আনসার ভিডিপিসহ ৫৫টি মার্শাল আর্ট ক্লাবের ২৫০ জন প্রতিযোগী অংশ নেন। এতে নরসিংদীর ছেলে শাহজাহান সম্রাট ৫ ম বাংলাদেশ কাপ ইন্টারন্যাশনাল তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় রানার আপ এবং ১ম বাংলাদেশ জাতীয় মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ তুলে দেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল তায়কোয়ানডো ফেডারেশনের প্রতিষ্ঠাতা প্রশিক্ষক সোলায়মান শিকদার, সহসভাপতি আনোয়ার হোসেন জুয়েল, প্রশিক্ষক মঞ্জুরুল ইসলাম সিআইপি, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান হারুনুর রশিদ ব্ল্যাক বেল্ট ৪র্থ ড্যান।
এ নিয়ে শাহজাহান সম্রাট বলেন, ‘নিয়মিত অধ্যবসায় ও নিয়মিত প্রশিক্ষণই আমাকে এই অবস্থানে আসতে সাহায্যে করেছে। জেলা ক্রীড়া সংস্থার পৃষ্ঠপোষকতা থাকলে নরসিংদীর প্রতিযোগীরা আরও বেশি পদক নিয়ে আসতে পারে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫