গত বছর হাবিব ওয়াহিদের সঙ্গে গান গেয়ে চমক দিয়েছিলেন মুজা। ‘বেণি খুলে’ শিরোনামের গানটি ইউটিউব ট্রেন্ডিংয়েও ছিল। যুক্তরাষ্ট্রপ্রবাসী এই গায়ক-কম্পোজার আলোচিত হয়েছিলেন ‘নয়া দামান’ দিয়ে। এবার জেফার রহমানের সঙ্গে নতুন গান নিয়ে আসছেন মুজা। ‘ঝুমকা’ শিরোনামের গানটি লিখেছেন মুজা ও জেফার। তাঁদের সঙ্গে ছিলেন শিবু। মুজা নিজেই সংগীতায়োজন করেছেন। শুধু তা-ই নয়, জনপ্রিয় নৃত্যশিল্পী হৃদি শেখের কোরিওগ্রাফিতে গানটির ভিডিওতে দেখা যাচ্ছে মুজা ও জেফারকে।
নতুন গান নিয়ে জেফার বলেন, ‘অনেক দিন ধরেই গানটি নিয়ে মুজার সঙ্গে পরিকল্পনা হচ্ছিল। সম্প্রতি সে যখন দেশে এসেছিল তখন আমরা গানটি সম্পূর্ণ করি। গানটি শোনার পর দুজনেরই ভালো লেগেছে। এরপর সিদ্ধান্ত নেই ভিডিও নির্মাণের। এতে আমাকে একেবারেই ভিন্ন এক লুকে দেখা যাচ্ছে।’
জেফার আরও বলেন, ‘ঝুমকা গানটি মুজা ও আমার কাছে বিশেষ কিছু। গানটি লেখা থেকে শুরু করে সুর, মিউজিক, ভিডিও নির্মাণ সবকিছুই দুজনে একসঙ্গে করেছি। আশা করছি দর্শক নতুন কিছু পাবেন।’ শুক্রবার মুজার ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
৩ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫