ছোটবেলা থেকেই এন্ড্রু কিশোরের গান ভালোবাসতেন চম্পা বণিক। এখনো মঞ্চে উঠলে দর্শক এন্ড্রু কিশোরের গান গাওয়ার অনুরোধ জানালে খুশিতে মন ভরে ওঠে তাঁর। প্রাণখুলে কণ্ঠে তোলেন কিশোরের গান। এবার প্রিয়া শিল্পীকে শ্রদ্ধা জানিয়ে তাঁর একটি গান নতুন করে গাইলেন চম্পা। ‘জীবনের গল্পটা’ শিরোনামের গানটি অরনি ইয়াসমিনের লেখা। সুর ও সংগীত করেছেন অশোক পাল। নতুন করে গানটির সংগীতায়োজন করেছেন অশোক পাল।
চম্পা বণিক বলেন, ‘শ্রদ্ধেয় এন্ড্রু কিশোর আমাদের দেশের গর্ব। এ দেশের প্লে-ব্যাক সম্রাট তিনি। কোটি কোটি মানুষের ভালোবাসায় সিক্ত এই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়েই গানটি আমি নতুন করে গেয়েছি। আমাকে সাহস জুগিয়েছেন এই গানের সুরকার শ্রদ্ধেয় অশোক পাল। সাধ্যমতো গাইবার চেষ্টা করেছি গানটি। আমি ভীষণভাবে কৃতজ্ঞ অশোক পাল দাদার কাছে, কারণ তাঁর জন্যই এমন একটি গান গাইবার সুযোগ হয়েছে আমার। এরই মধ্যে গানটি ইউটিউবে প্রকাশিত হয়েছে।’
২০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশ বেতারে নজরুলসংগীত ও আধুনিক গানের শিল্পী হিসেবে তালিকাভুক্ত চম্পা বণিক। গতকাল তিনি খালেদ বুলবুলের লেখা ও অশোক পালের সুর ও সংগীতে ‘রাত্রির শেষে অবশেষে সূর্যটা উঠল হেসে’ শিরোনামের একটা গান গেয়েছেন বাংলাদেশ বেতারে প্রচারের লক্ষ্যে। সম্প্রতি প্রকাশ হয়েছে চম্পার গাওয়া ‘আজ পাঁচটা ফুল ফুটেছে’ শিরোনামের একটি গান। লিখেছেন শেখ নজরুল, সুর করেছেন ফিদেল নাইম, সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ।
আজ চম্পার জন্মদিন। দিনটি তিনি পরিবারের সঙ্গেই কাটাবেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
৪ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫