Ajker Patrika

প্রত্যেকের সমসেবা নিশ্চিত করতে হবে: মেয়র

প্রতিনিধি, ময়মনসিংহ
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৪: ৫২
প্রত্যেকের সমসেবা নিশ্চিত করতে হবে: মেয়র

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেবা যেন প্রত্যেক নাগরিক সমানভাবে পায় তা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের তাগিদ দিয়েছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র মো. ইকরামূল হক টিটু। সরকারের উন্নয়ন থেকে কেউ বঞ্চিত হলে কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহির আওতায় আনার কথা জানিয়ে মেয়র বলেন, ‘জাতির জনকের মতো নিজের আরাম আয়েশ ত্যাগ করে সাধারণ মানুষের জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা।’ তাঁর উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের মাধ্যমে মসিক দৃষ্টান্ত স্থাপন করবে বলে উল্লেখ করেন তিনি।

গতকাল মঙ্গলবার সকালে সিটি করপোরেশনের অঞ্চল-২ ও অঞ্চল-৩ এর কার্যালয় উদ্বোধনকালে এসব কথা বলেন মেয়র। তিনি বলেন, সিটি করপোরেশন ঘোষণার পর নাগরিকসেবা সহজীকরণ এবং ভোগান্তি লাঘবে দ্রুততম সময়ের মাধ্যমেই আঞ্চলিক কেন্দ্র চালুর চেষ্টা আমরা করেছি। নাগরিকসেবা প্রদানে আমরা নিদর্শন সৃষ্টি করতে চাই।’

সকলের উদ্দেশ্যে মেয়র আরও বলেন, ‘অঞ্চলের উন্নয়নের প্রাথমিক দায়িত্ব আঞ্চলিক কার্যালয়ের। আমরা সেবার কেন্দ্র আপনাদের দোরগোড়াই পৌঁছে দিয়ে যাচ্ছি। এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনাদের। এ সময় তিনি আঞ্চলিক কার্যালয় পরিচালনায় নাগরিকের সহযোগিতা কামনা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত