‘হাওয়া’ সিনেমার প্রচার ও প্রসারে আজ শুক্রবার খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) আসছে ‘হাওয়া’ টিম। ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে গান ও গল্পে মাতবেন এই সিনেমার কলাকুশলীরা। এদিন বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে প্রচার শুরু করবেন তাঁরা।
সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বসবে ‘হাওয়া’র আসর। এতে ‘হাওয়া’ টিমের সঙ্গে ব্যান্ড মেঘদল উপস্থিত থাকবে। গভীর সমুদ্রে চিত্রায়িত মেজবাউর রহমান সুমন পরিচালিত প্রথম সিনেমা ‘হাওয়া’। গত ২৯ জুলাই দেশব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি।
এরই মধ্যে দর্শক জনপ্রিয়তায় শীর্ষে জায়গা করে নিয়েছে সিনেমাটি। এ ছাড়া ব্যতিক্রমী পোস্টার, ট্রেলার ও সিনেমার ‘সাদা সাদা কালা কালা’ গানটি বেশ মনে ধরেছে সিনেমাপ্রেমীদের। এর প্রশংসা করেছেন সব শ্রেণির মানুষ।
‘হাওয়া’ সিনেমার প্রমোশনাল পার্টনার খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩৫ এমএম মুভি ক্লাবের সদস্যরা জানান, আজ ‘হাওয়া’ সিনেমার প্রচারের জন্য পুরো টিম খুবিতে আসছে। টিমের সঙ্গে সিনেমার পরিচালক মেজবাউর রহমান সুমনও উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
উল্লেখ্য, ‘হাওয়া’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল ইসলাম রাজ, সুমন আনোয়ার প্রমুখ।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫