চলচ্চিত্রে অভিনয়ের জন্য দুইবার জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন ডলি জহুর। প্রথমবার পুরস্কৃত হয়েছেন মোস্তাফিজুর রহমান পরিচালিত ‘শঙ্খনীল কারাগার’ চলচ্চিত্রে রাবেয়া চরিত্রে অভিনয়ের জন্য। দ্বিতীয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন কাজী মোরশেদের ‘ঘানি’ সিনেমায় অভিনয়ের জন্য। চলচ্চিত্র ও নাটকে বিশেষ অবদানের জন্য এবার তিনি পাচ্ছেন আজীবন সম্মাননা। স্টার প্লাস কমিউনিকেশন অ্যাওয়ার্ড ২০২২-এর মূল অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা দেওয়া হবে। বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাওয়ার্ড অনুষ্ঠানের উদ্যাপন কমিটির আহ্বায়ক অভি মঈনুদ্দীন ও পরিচালক নাজমুল খান। আগামী ১৯ নভেম্বর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ডলি জহুরের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।
ডলি জহুর বলেন, ‘যেকোনো সম্মাননাই পরম আনন্দের, ভালো লাগার। চলচ্চিত্রে এবং নাটকে স্বীকৃতিস্বরূপ আমাকে আজীবন সম্মাননা দেওয়া হচ্ছে। এটা সত্যিই আমার জন্য ভীষণ আনন্দের খবর। এই যে সবার ভাবনায় থাকা, দোয়ায় থাকা, ভালোবাসায় থাকা—এটা অনেক বড় বিষয়। ধন্যবাদ আয়োজকদের।’
ডলি জহুরের আসল নাম হামিদা বানু। তাঁর মা মালেকা বানু। বাংলাদেশ টেলিভিশনে ডলি যখন প্রথম বিশেষ অডিশন দেন, তখনই তিনি তালিকাভুক্ত হন। সে সময় তিনি আব্দুল্লাহ ইউসুফ ইমামের নির্দেশনায় ‘মানিক রতন’ নাটকে প্রথম অভিনয় করেন। তাঁর সহশিল্পী ছিলেন সিরাজ হায়দার ও গোলাম রব্বানী। এই নাটকে অভিনয়ের সময়ই হামিদা বানু থেকে নির্দেশক ইমাম তাঁর নামকরণ করেন ডলি জহুর। সিনেমায় তাঁর প্রথম অভিনয় রহিম নেওয়াজের নির্দেশনায় রাজ্জাক ও ববিতার সঙ্গে ‘অসাধারণ’ চলচ্চিত্রে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫