থ্রিলার ঘরানার গল্পে মেহেদী হাসান নির্মাণ করেছেন ‘শেষ বাজি’। মানুষের জীবনে জুয়া খেলার প্রভাবকে কেন্দ্র করে গড়ে উঠেছে সিনেমার কাহিনি। গত মাসে সেন্সর সার্টিফিকেট পাওয়া সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ১৯ জানুয়ারি। এমনটাই জানালেন সিনেমার নির্মাতা মেহেদী হাসান। আগামীকাল প্রকাশ করা হবে সিনেমার ফার্স্ট লুক।
এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক। শেষ বাজি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত তিনি। আজকের পত্রিকাকে সাইমন বলেন, ‘শেষ বাজি সিনেমা নিয়ে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম। সেখানে লিখেছিলাম, আমার সবচেয়ে কম সময়ের এবং সেন্সর বোর্ডে সবচেয়ে বেশি প্রশংসা পাওয়া সিনেমার ছাড়পত্র এটা। সত্যিই তাই। এ কারণে এক্সাইটমেন্টের কোনো কমতি নেই আমার। জানুয়ারির ১৯ তারিখ মুক্তি পাচ্ছে শেষ বাজি। আশা করি, দর্শক হল থেকে মুগ্ধতা নিয়ে বের হবে।’
সিনেমার গল্প নিয়ে সাইমন বলেন, ‘গল্পটাই এই সিনেমার মূল আকর্ষণ। গল্পে নির্দিষ্ট কোনো নায়ক-নায়িকা নেই। সব চরিত্রই গুরুত্বপূর্ণ; যেমনটা দর্শক এখন দেখতে চায়। গতানুগতিক প্রেমের বাইরের একটা গল্প। প্রেমের কোনো সংলাপও নেই। এমনকি কোনো ফাইটিং দৃশ্যও নেই। কিন্তু টান টান উত্তেজনা আছে, দর্শক ধরে রাখার শক্তি আছে গল্পে। এতে আমি একজন জুয়াড়ি। তবে কেন আমি জুয়াড়ি হলাম, তা নিয়ে একটি গল্প আছে।’
সাইমন আরও জানান, আগামীকাল ফার্স্ট লুক প্রকাশের মধ্য দিয়ে শুরু হচ্ছে সিনেমার আনুষ্ঠানিক প্রচারণা। পর্যায়ক্রমে প্রকাশ পাবে গান, টিজার ও ট্রেলার। শেষ বাজি সিনেমায় সাইমনের বিপরীতে আছেন শিরিন শিলা। আরও অভিনয় করেছেন মাহমুদুল হাসান মিঠু, রাশেদ মামুন অপু, সাবেরী আলম প্রমুখ। গত জুনে ঢাকা ও রাজশাহীর বিভিন্ন লোকেশনে হয়েছে সিনেমার শুটিং। শেষ বাজি প্রযোজনা করেছেন সৈয়দ মোহাম্মদ সোহেল।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫