প্রতিবারের মতো এবারও ঈদের নাটক নির্মাণ করেছেন হানিফ সংকেত। নাটকের নাম ‘রটে বটে-ঘটে না’। প্রতিবছর দুই ঈদে দুটি নাটক নির্মাণ করেন তিনি। নাটকের নামে তো বটেই, গল্পেও পাওয়া যায় আলাদা স্বাদ ও বৈচিত্র্য। পাশাপাশি নাটকে থাকে একটি সামাজিক বক্তব্য। তাই হানিফ সংকেতের নাটক দেখার জন্য দর্শকদের বাড়তি আকর্ষণ থাকে।
এবারের নাটকটি সম্পর্কে জানতে চাইলে হানিফ সংকেত বলেন, ‘রটে বটে অনেক কিছুই, খুঁজলে আসল ঘটনা; আপনজনে বুঝতে পারে, কোনটা মিথ্যে রটনা। অনেক কিছু রটে বটে, কিন্তু ঘটে না। একটি পরিবারের একমাত্র সন্তান সম্পর্কে নানান রটনা এবং তা থেকে অনেক ঘটনার জন্ম নেয়। সমসাময়িক এই নাটকটির বিভিন্ন দৃশ্যে বন্যায় অসহায় মানুষের ভোগান্তি, আমাদের মূল্যবোধ ও বিভিন্ন সামাজিক সমস্যা ফুটে উঠেছে।’
‘রটে বটে-ঘটে না’ নাটকের শুটিং হয়েছে মিরপুরের ফাগুন অডিও ভিশনের নিজস্ব ভবনে। একটি পরিবারকে কেন্দ্র করে পারিবারিক গল্পের নাটক এটি। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, তানিয়া আহমেদ, ইরফান সাজ্জাদ, সোলায়মান খোকা, সুভাশিষ ভৌমিক, কাজী আসাদ, জিল্লুর রহমান, জাহিদ শিকদার, মতিউর রহমান মতি, আনোয়ার শাহী, সাজ্জাদ সাজু, মোনালিসা দিপা, নজরুল ইসলামসহ অনেকেই।
নাটকের সূচনাসংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদী, কণ্ঠ দিয়েছেন পুলক অধিকারী ও রিয়াদ। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন হানিফ সংকেত। প্রচারিত হবে ঈদের দিন রাত ৮টা ৪৫ মিনিটে, এটিএন বাংলায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
৪ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫