চলমান কোটা আন্দোলনকে ঘিরে সব ধরনের হত্যা ও সহিংসতার বিপক্ষে মানববন্ধন করেছে সম্মিলিত চলচ্চিত্র পরিষদ। ‘আমরা সর্বদাই শান্তির পক্ষে’ স্লোগানে গতকাল বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে সকাল সাড়ে ১০টার দিকে একত্র হন অভিনেত্রী অঞ্জনা রহমান, অরুণা বিশ্বাস, রত্না, প্রযোজক আলিমুল্লাহ খোকন, সংগীতশিল্পী এস ডি রুবেল, পরিচালক হাবিবুল ইসলাম হাবিব, বজলুর রাশেদ চৌধুরী, এস এ হক অলিক, মোস্তাফিজুর রহমান মানিক প্রমুখ। তবে এই মানববন্ধনে চলচ্চিত্রের তারকা শিল্পীদের দেখা যায়নি।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং স্বাধীনতাবিরোধী যে চক্র বাংলাদেশ সরকারকে অকার্যকরের লক্ষ্যে দেশের বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক হামলা চালিয়েছে, তাদের চিহ্নিত করে বিচারের দাবি জানান।
প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, ‘ছাত্রদের আন্দোলনে আমাদের সমর্থন ছিল এবং থাকবে। তবে বর্তমানে ছাত্র আন্দোলন তৃতীয় পক্ষের হাতে চলে গেছে, যারা ধ্বংসের পরিকল্পনা করছে।’ অভিনেত্রী রোকেয়া প্রাচী বলেন, ‘ছাত্রদের আন্দোলনকে ব্যবহার করে একটি মহল রাষ্ট্রের সম্পদ নষ্ট করছে। অভিভাবকদের অনুরোধ করব, আপনারা সন্তানদের ঘরে ফিরিয়ে নিন।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫