ফিরেছেন ঐশ্বরিয়া
স্বামী অভিষেক বচ্চন ও মেয়ে আরাধ্যার সঙ্গে সোমবার রাতে কান থেকে মুম্বাইয়ে পৌঁছেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। কয়েক বছর ধরেই কানের লালগালিচায় সৌন্দর্যের দ্যুতি ছড়িয়ে আসছেন তিনি। এবারের উৎসবেও তিনি মোহনীয় রূপে দেখা দিয়েছেন। উৎসবের এক দিন কালো গাউন আর ফুলের সাজে নিজেকে অলংকৃত করেন তিনি। আবার গোলাপি ভ্যালেনটিনো পোশাকেও দেখা দিয়েছেন এক দিন।
পোশাকের সঙ্গে রং মিলিয়ে পরেছিলেন গোলাপি হিল। পরপর দুই দিন ভিন্ন সাজ আর রূপের ছটায় নজর কেড়েছেন তিনি। লালগালিচায় ভিন্ন রূপে নিজেকে তুলে ধরা ছাড়াও বিভিন্ন দেশের তারকাদের সঙ্গে সেলফি তোলা নিয়েও ব্যস্ত দেখা গেছে ঐশ্বরিয়াকে। মনে হয়েছে, ফ্রান্সের কান শহরটি এই অভিনেত্রীর যতটা পরিচিত, ততটাই আপন।
আলী আব্বাসীর ‘স্পাইডার’গতকাল কান উৎসবে দেখানো হয়েছে ইরানি পরিচালক আলী আব্বাসীর ‘হোলি স্পাইডার’। তাঁর সর্বশেষ সিনেমা ‘বর্ডার’ ২০১৮ সালে আন সার্টেইন রিগার্ড পুরস্কার জিতেছিল। এই বছরও মূল প্রতিযোগিতায় লড়ছে আব্বাসীর সিনেমা। সমালোচকেরা বলছেন, এই বছরও চমক দেখাতে যাচ্ছেন আব্বাসী। প্রায় দুই দশক আগে ঘটে যাওয়া ইরানের সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটি। সাঈদ হানাই নামে এক ব্যক্তি ইরানের মাসাদ শহরের ১৬ পতিতাকে হত্যা করে। সেই ঘটনা ইরানে বেশ আলোচিত হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
৪ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫