সংগীত অঙ্গনের জনপ্রিয় জুটি হাবিব ওয়াহিদ ও নাজমুন মুনিরা ন্যান্সি। চলচ্চিত্র ও অডিও—দুই মাধ্যমেই জনপ্রিয় অনেক গান উপহার দিয়েছেন তাঁরা। হঠাৎ করেই কমে গেছে এই জুটির নতুন গানের সংখ্যা। সর্বশেষ ২০২২ সালে প্রকাশ পেয়েছিল ‘কাছে তবু দূরে’ শিরোনামের একটি গান। প্রায় দুই বছরের বিরতি কাটিয়ে আবারও নতুন গান নিয়ে আসছেন হাবিব ও ন্যান্সি।
আগামী সোমবার প্রকাশ পাবে ‘জোনাক জ্বলে’ শিরোনামের গানটি। লিখেছেন আলী বাকের জিকো, সুর ও সংগীতায়োজন করেছেন হাবিব ওয়াহিদ। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। হাবিবের সঙ্গে মডেল হয়েছেন আইশা খান। গানচিলের ব্যানারে প্রযোজনা করেছেন আসিফ ইকবাল।
গত বছরের নভেম্বরে ফেসবুকে জোনাক জ্বলে গানের লিরিক্যাল টিজার প্রকাশ করেছিলেন হাবিব ওয়াহিদ। অবশেষে গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাচ্ছে গানটি।
নতুন এই গান নিয়ে হাবিব ওয়াহিদ বলেন, ‘গানটি ফোক ঘরানার। রেকর্ডিং শেষে দুই মাস আগে এর টিজার ছেড়েছিলাম। ব্যাপক সাড়া পেয়েছি। তাই চিন্তা করেছিলাম অডিও আকারেই প্রকাশ করব গানটি। পরে পরিকল্পনা করা হয়, অডিওর পাশাপাশি ভিডিও আকারেও প্রকাশ করা হবে। তৈরি হয় গানের ভিডিও। ভালো মিউজিক ভিডিও তৈরি করা চ্যালেঞ্জের বিষয়। এ কারণেই একটু দেরি হয়ে গেল।’
জোনাক জ্বলে গানের রিলিজ উপলক্ষে আগামী সোমবার সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে গানটি নিয়ে কথা বলবেন শিল্পী ও কলাকুশলীরা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
৩ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫