এক বছরের বেশি সময় ধরে পর্দায় অনুপস্থিত আফরান নিশো। প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ আলোচিত হওয়ার পর আর ক্যামেরার সামনে দাঁড়াননি তিনি। ভক্তরা অপেক্ষায় ছিলেন, আবার কবে বড় পর্দায় দেখবেন প্রিয় অভিনেতাকে। অবশেষে এল সুখবর। নতুন দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন নিশো।
ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ ও বাংলাদেশের আলফা আই মিলে তৈরি করেছে এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্ট নামে নতুন প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের দুটি সিনেমায় অভিনয় করবেন নিশো। এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি জানিয়েছেন প্রযোজক মহেন্দ্র সোনি ও শাহরিয়ার শাকিল। তবে সিনেমার নাম কী, পরিচালনা করবেন কারা, কারা থাকবেন নিশোর বিপরীতে—সে তথ্য এখনো খোলাসা করেনি প্রযোজনা প্রতিষ্ঠানটি। শিগগির আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রযোজক সোনি ও শাকিল।
জানা গেছে, প্রথম যে সিনেমার শুটিং শুরু হবে, সেটি অ্যাকশন ঘরানার। এরই মধ্যে শুটিংয়ের প্রস্তুতি নিতে শুরু করেছেন নিশো। অভিনেতা বলেন, ‘অনেক আগে থেকেই মানসিক প্রস্তুতি নিচ্ছিলাম। এক সপ্তাহ ধরে নতুন চরিত্রের প্রস্তুতি নিচ্ছি। নিজেকে অনেক ভাঙতে হচ্ছে। প্রস্তুতি ঠিকঠাকমতো নিতে পারলে, শুটিংয়ের আগে হুট করে কেউ দেখলে চিনতেই পারবে না আমাকে।’
বিরতি নেওয়া প্রসঙ্গে নিশো বলেন, ‘প্রথম সিনেমা সফল হয়েছে। সেই বিষয় মাথায় নিয়েই আমার পরবর্তী সিনেমার কাজ করতে হবে। কেউ এসে বললেন, চলো নিশো, সিনেমা শুরু করি—এভাবে তো আর কাজ হয় না। সুতরাং আমাকে পরের কাজ শুরু করতে ভাবতে হয়েছে। তাই সময় নিয়ে ভিন্ন ধরনের দুটি সিনেমা হাতে নিয়েছি।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫