আলোচিত ও বিতর্কিত টিভি শো ‘বিগ বস ১৭’-এর সাড়ে তিন মাসের যাত্রা শেষ হলো। গত রোববার রাতে কালারস চ্যানেলে প্রচার হয়েছে শোর গ্র্যান্ড ফিনালে। ১৭ জন প্রতিযোগীকে টপকে বিজয়ী হলেন স্ট্যান্ডআপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকি। জন্মদিনে সেরা উপহার পেলেন মুনাওয়ার। বিগ বসের সোনালি ট্রফি ছাড়াও ৫০ লাখ রুপি পেয়েছেন তিনি। সঙ্গে পেয়েছেন একটি গাড়ি।
বিগ বসের চলতি সিজনের পাঁচ ফাইনালিস্ট ছিলেন মুনাওয়ার ফারুকি, অঙ্কিতা লোখান্ডে, অভিষেক কুমার, মানারা চোপড়া ও অরুণ মহাশেট্টি। সেরা দুইয়ে ছিলেন অভিষেক ও মুনাওয়ার। টানটান উত্তেজনার লাইভ ভোটিং শেষে জয়ের হাসি মুনাওয়ারের মুখে। শোর হোস্ট সালমান খান বিজয়ী হিসেবে তাঁর নাম ঘোষণা করেন।
এ নিয়ে পরপর দুটি রিয়েলিটি শো জিতলেন মুনাওয়ার। এর আগে ২০২২ সালে কঙ্গনা রনৌতের উপস্থাপনায় ‘লক আপ সিজন ওয়ান’-এ বিজয়ী হয়েছিলেন তিনি। বিগ বসের পুরো আসরে হাসি-আনন্দে প্রতিযোগী ও দর্শকদের মাতিয়ে রেখেছিলেন মুনাওয়ার। শুরু থেকেই বিগ বসের অন্যতম আলোচিত প্রতিযোগী ছিলেন তিনি। ২০২১ সালের ১ জানুয়ারি হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে মধ্যপ্রদেশে পুলিশের হাতে গ্রেপ্তার হতে হয়েছিল তাঁকে। বিগ বসের শোর মাঝে তাঁর প্রেম ও বিয়ে নিয়েও একাধিক সত্য প্রকাশ্যে এসেছে। সব মিলিয়ে বেশ সমালোচনার মুখে পড়েছেন মুনাওয়ার।
বিগ বস চ্যাম্পিয়ন হওয়ার পর মুনাওয়ারকে নিয়ে বিতর্ক আরও দানা বেঁধেছে। অনেকের দাবি, মুনাওয়ারের এই জয় আগে থেকেই ঠিক করা ছিল। অনেকে তাঁকে ‘ফিক্সড উইনার’ বলে কটাক্ষ করছেন। এ বিতর্কের জবাবে মুনাওয়ার বলেন, ‘আমি যদি সত্য়িই ফিক্সড উইনার হতাম, তাহলে আমাকে এত কিছুর মধ্য দিয়ে যেতে হতো না। বিগ বসের পুরো মৌসুম দেখলেই বুঝতে পারবেন, আমি কত কঠোর পরিশ্রম করেছি। জিততে হলে নিজের সেরাটা দিতে হবে। আমি মানুষের ভালোবাসার কারণে জিতেছি। যাঁরা আমাকে ফিক্সড বিজয়ী বলছেন, তাঁদের ধারণা বদলানোর ক্ষমতা আমার নেই।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
৪ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫