
ঢাকাই সিনেমার ‘ড্যাশিং হিরো’ সোহেল রানা সিসিইউতে। তিনি করোনায় আক্রান্ত হয়ে ২৫ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হন। অবস্থা সংকটাপন্ন হওয়ায় গতকাল দুপুরে এই বীর মুক্তিযোদ্ধাকে সিসিইউতে নেওয়া হয়েছে। সোহেল রানার ছেলে মাশরুর পারভেজ ও ছোট ভাই চিত্রনায়ক রুবেল এই তথ্য নিশ্চিত করেছেন।
সোহেল রানার ছোট ভাই রুবেল বলেন, ‘অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন সোহেল রানা। তাঁর ফুসফুসের ৭০ ভাগ আক্রান্ত হয়েছে। এমনিতে তাঁর অবস্থা স্থিতিশীল ছিল। মাঝে মাঝে অক্সিজেন সাপোর্ট লাগত। বেলা ১টার দিকে তাঁকে সিসিইউতে নেওয়া হয়। এখন তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।’
বাবার অসুস্থতার খবর পেয়ে দেশে ফিরেছেন ছেলে মাশরুর পারভেজ। গতকাল দেশে ফিরে তিনি বলেন, ‘আমি সবে দেশে ফিরেছি। বাবা এখন হাসপাতালে। তাঁর অবস্থা ভালো না শুনেছি।’
কয়েক দিন ধরে জ্বর ও কাশিতে ভোগার করাণে চিকিৎসকের পরামর্শে কোভিড পরীক্ষা করান সোহেল রানা। ফল পজেটিভি হওয়ায় ২৫ ডিসেম্বর রাতে তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
অন্যদিকে অস্ট্রেলিয়ায় বসবাসরত চিত্রনায়িকা শাবনূর করোনায় আক্রান্ত হয়ে সিডনির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে খবর পাওয়া গেছে। গত সপ্তাহজুড়ে তাঁর জ্বর ছিল। পরে কোভিড টেস্ট করা হলে পজেটিভ আসে। এরপর বাসাতেই আইসোলেশনে ছিলেন শাবনূর।
গতকাল অবস্থার অবনতি হলে শাবনূরকে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছেন তাঁর বোন ঝুমুর। এ ছাড়া শাবনূরের ইউটিউব চ্যানেলেও তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করে ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওতে শাবনুরের ছেলে আইজান মায়ের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫