চলতি বছর ‘তালাশ’ দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেক হয়েছে আদর আজাদের। তাঁর বিপরীতে ছিলেন শবনম বুবলী। প্রথম সিনেমাতেই দর্শকের নজর কেড়েছেন আদর আজাদ। এরপর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এ অভিনেতার ‘লাইভ’ ও ‘যাও পাখি বলো তারে’। দুই সিনেমায়ই নায়িকা ছিলেন মাহিয়া মাহি। এবার আদর জুটি বাঁধতে চলেছেন টিভি নাটকের পরিচিত মুখ মানসী প্রকৃতির সঙ্গে।
সিনেমার নাম ‘অগ্নিশিখা’। সম্প্রতি তাঁরা সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়ে ফটোশুটে অংশ নিয়েছেন।
নিটোল প্রেমের গল্পে আব্দুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে সিনেমাটি নির্মাণ করবেন আরিফুর জামান আরিফ। নতুন সিনেমা নিয়ে আদর আজাদ বলেন, ‘প্রেমের গল্প হলেও নতুনত্ব আছে। বর্তমান সময়কে মাথায় রেখেই গল্প তৈরি হয়েছে। এই সিনেমায় প্রথমবার আমরা একসঙ্গে কাজ করছি। দর্শকদের ভালো লাগলেই আমাদের চেষ্টা সার্থক হবে।’এদিকে ‘জল শ্যাওলা’ ও ‘শেষ কথা’ সিনেমা
দুটির মাধ্যমে বড় পর্দায় নিজেকে জানান দিলেও পরে আর তাঁর দেখা মেলেনি মানসী প্রকৃতির। অভিনেত্রী বলেছেন, ‘দীর্ঘ সময় পর নতুন সিনেমায় কাজ করছি। যদিও অনেক আগেই সিনেমায় আমার অভিষেক হয়েছে। কিন্তু নানা কারণে নিয়মিত হতে পারিনি। তবে এবার নিজেকে পুরোপুরি প্রস্তুত করে কাজে নেমেছি। আর পিছু ফিরে না তাকিয়ে এখন থেকে নিয়মিত কাজ করব। আশা করছি, আদর আর আমার জুটিটা দর্শকের ভালো লাগবে।’
জানা গেছে, চলতি মাসের শেষের দিকে গাজীপুরের পুবাইলে সিনেমাটির প্রথম ধাপের শুটিং শুরু হবে। এরপর নতুন বছরের প্রথম দিকে দ্বিতীয় ধাপের শুটিং হবে মানিকগঞ্জ। একটানা কাজ করে শেষ হবে ‘অগ্নিশিখা’র শুটিং।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫