
অনলাইনে বিভিন্ন মাধ্যমে জঙ্গিবাদের প্রচারণার দায়িত্বে ছিলেন তাঁরা তিনজন। ভালো কাজ দেখানোর সুবাদে নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলাম থেকে ‘ত্রিরত্ন’ উপাধিও পান এঁরা। তিনজনের দুজন আগেই গ্রেপ্তার হয়েছিলেন। বাকি ছিলেন একজন। অবশেষে সংগঠনের সেই দাওয়াতি শাখার প্রধান হাসিবুর রহমানকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
গতকাল সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সিটিটিসি প্রধান ও পুলিশের অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান।
সিটিটিসির কর্মকর্তাদের দাবি, হাসিবুরের গ্রেপ্তারের মধ্য দিয়ে অনলাইনে জঙ্গিবাদকে অনেকাংশেই নস্যাৎ করা যাবে। যাতে অনলাইন ও অফলাইন জঙ্গিবাদের ৮০ শতাংশ ঝুঁকিও কমে আসবে। সিটিটিসি সূত্রে জানা গেছে, গত রোববার রাজধানীর উত্তরা পূর্ব থানার আব্দুল্লাহপুর বেড়িবাঁধ এলাকা থেকে হাসিবুর রহমান নামের ওই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। ‘ত্রিরত্নের’ অন্য দুজন হলেন আল আমিন সিদ্দিকী ও নারী জঙ্গি জোবায়দা সিদ্দিকী নাবিলা। চলতি বছরেই দুজনকে গ্রেপ্তার করে সিটিটিসি। অবশ্য এর আগে জঙ্গিবাদের ত্রিরত্নের বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি কর্মকর্তারা।
এদিকে হাসিবুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী রিমান্ডে নেওয়ার এ আদেশ দিয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক সাইফুর রহমান আসামিকে আদালতে হাজির করে মামলাটির তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫