জনপ্রিয় হিন্দি অ্যাকশন থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘ধুম’-এর চতুর্থ পর্ব নির্মাণের প্রস্তুতি চলছে। শুধু ধুমের নায়ককে নিয়ে নয়, দর্শকদের বাড়তি আগ্রহ থাকে খলনায়ককে নিয়েও। ভারতীয় সংবাদমাধ্যমগুলো গতকাল জানিয়েছে, ‘ধুম ফোর’-এ খলনায়ক হিসেবে দেখা দিচ্ছেন তামিল সুপারস্টার সুরিয়া। এরই মধ্যে তাঁর কাছে এ চরিত্রে অভিনয়ের প্রস্তাব পাঠিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস। নায়কের পক্ষ থেকে সবুজ সংকেতও আছে। যেকোনো সময় আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা।
কয়েক মাস ধরে বলিউডের অন্দরে ভেসে বেড়াচ্ছে, ধুম ফোর নিয়ে কাজ শুরু করেছে যশ রাজ ফিল্মস। নতুন গল্প লেখা হচ্ছে। আলোচনা চলছে অভিনয়শিল্পীদের সঙ্গেও। ২০১৩ সালে মুক্তি পেয়েছিল এ সিরিজের সর্বশেষ সিনেমা ‘ধুম থ্রি’। ১১ বছর পেরিয়ে গেছে। নির্মাতা মনে করছেন, পরবর্তী পর্ব দর্শকদের সামনে নিয়ে আসার এখনই উপযুক্ত সময়।
জানা গেছে, আদিত্য চোপড়া, অয়ন মুখার্জি, বিজয় কৃষ্ণ আচার্য ও শ্রীধর রাঘবন ধুম ফোরের প্রজেক্টে একসঙ্গে কাজের ব্যাপারে আলাপ করছেন। গত আগস্টে বলিউড হাঙ্গামা জানিয়েছিল, ‘ওয়ার টু’ সিনেমার শুটিং নিয়ে প্রযোজক আদিত্য খুবই উচ্ছ্বসিত। তিনি ধুম ফোরও অয়ন মুখার্জিকে দিয়ে বানাতে চান। এ ব্যাপারে মৌখিক কথাবার্তা হয়ে গেছে তাঁদের। সব ঠিক থাকলে ধুম ফোরের নির্মাতা হিসেবে তাঁকে দেখা যাবে।
একটি সূত্র হিন্দুস্তান টাইমসকে জানিয়েছে, যদিও প্রযোজক আদিত্য এখন স্পাই ইউনিভার্স নিয়ে ব্যস্ত, তবে ধুম সিরিজের প্রতি আলাদা টান আছে তাঁর। এ জনপ্রিয় সিনেমাকে নতুনভাবে দর্শকদের সামনে আনতে চান তিনি। ভারতের সেরা অভিনয়শিল্পী ও নির্মাতা নিয়ে ধুম ফ্র্যাঞ্চাইজিকে ফিরিয়ে আনতে চাইছেন আদিত্য। সে কারণেই সুরিয়াকে প্রস্তাব দিয়েছেন তিনি।
ধুম ফোরে চূড়ান্ত হলে এটি হবে সুরিয়া অভিনীত দ্বিতীয় হিন্দি সিনেমা। এর আগে অক্ষয় কুমার অভিনীত ‘সারফিরা’য় অতিথি চরিত্রে দেখা দিয়েছিলেন তিনি। এটি ছাড়া এ বছর কোনো সিনেমা মুক্তি পায়নি তাঁর। সুরিয়ার ভক্তদের অপেক্ষার কেন্দ্রে আছে ‘কানগুভা’।
তামিল ফ্যান্টাসি অ্যাকশন সিনেমাটি এ বছরের শেষের দিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৬ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫