বলিউডি প্রেম নিয়ে কথা হবে, অথচ রাজ-সিমরানের প্রসঙ্গ উঠবে না, তা কি কখনো হয়! ১৯৯৫ সালের অক্টোবরে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ মুক্তির পর প্রায় ২৭ বছর গড়িয়েছে। আজও অমলিন সে সিনেমার রাজ-সিমরান জুটির প্রেম। সিনেমাটি ফিরছে নতুন আঙ্গিকে। পরিকল্পনা ছিল আগেই। গত বছর প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস থেকে ঘোষণা হয় লন্ডনে মঞ্চনাটক হিসেবে প্রদর্শিত হবে এই সিনেমা। তখন বিস্তারিত জানা যায়নি। প্রায় বছরখানেক সময় নিয়ে ফিরছেন সিনেমাটির প্রযোজক ও পরিচালক আদিত্য চোপড়া। খুঁজে বের করেছেন বিখ্যাত এই সিনেমার নতুন রাজ-সিমরানকে। নাটকের নাম দেওয়া হয়েছে ‘কাম ফল ইন লাভ—দ্য ডিডিএলজে মিউজিক্যাল’। বিশ্বের অন্যতম সেরা সান দিয়েগোর ওল্ড গ্লোব থিয়েটারে সেপ্টেম্বরে প্রদর্শিত হবে নাটকটি।
হিন্দিতে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ তৈরি করার ইচ্ছে তাঁর ছিল না, জানিয়েছিলেন আদিত্য চোপড়া। ভেবেছিলেন রাজ-সিমরানের কাহিনি নিয়ে হলিউডের জন্য ইংরেজি সিনেমা তৈরি করবেন। শাহরুখ খান নয়, নায়ক হিসেবে টম ক্রুজের কথা ভেবেছিলেন আদিত্য। সেই স্বপ্ন পূরণ হয়নি। তারপরই শাহরুখ-কাজল জুটিকে নিয়ে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ তৈরি করেন। এত বছর পর সে স্বপ্নের কিছুটা পূরণ হতে চলেছে আদিত্যর।
নতুন রাজ-সিমরান কারা?
নতুন দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গেতে রাজের চরিত্রে থাকছেন আমেরিকান অভিনেতা অস্টিন কোলবি। মঞ্চে সুনাম রয়েছে এই অভিনেতার। নিয়মিত অভিনয় করছেন হলিউড সিনেমায়। অন্যদিকে, সিমরানের চরিত্রে দেখা যাবে শোভা নারায়ণকে। তিনি ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নাগরিক। শৈশব থেকে থিয়েটারে অভিনয় করছেন। কাজ করেছেন একাধিক টিভি সিরিজ ও সিনেমায়। শাহরুখ খানকে ট্যাগ করে অস্টিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করেছেন। যেখানে তিনি লিখেছেন, ‘আশা করি আমার কাজ আপনার পছন্দ হবে!’ মঞ্চনাটকটির পাণ্ডুলিপি ও গানের কথা লিখছেন যুক্তরাষ্ট্রের নেল বেঞ্জামিন। সংগীত পরিচালনা করবেন বলিউডের বিশাল-শেখর জুটি। শ্রুতি মার্চেন্ট ও এমি পুরস্কারজয়ী রব অ্যাশফোর্ড কোরিওগ্রাফি করবেন। নাটকের অন্যান্য শিল্পী নির্বাচন করবেন হলিউডের ডানকান স্টুয়ার্টের টিম ও বলিউডের শানু শর্মা।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫