আন্তর্জাতিক অঙ্গনে ১৭ বছর কাটিয়ে দিয়েছেন। ক্রোয়েশিয়ার অনেক আনন্দ-বেদনার সাক্ষী লুকা মদরিচ। ক্লাব ক্যারিয়ারে প্রায় সবকিছু জিতলেও একটি আক্ষেপ রয়ে গেছে তাঁর। খুব কাছে গিয়েও জাতীয় দলের হয়ে যে শিরোপা জেতা হয়নি! এবার সেই অপেক্ষা ঘুচবে তো ‘ক্রুইফ অব ক্রোয়েশিয়ার’?
৪ মিলিয়ন ক্রোয়েশিয়ানের দুঃখ ভোলাতে হলে আজ রাতে আরেকবার জ্বলে উঠতে হবে মদরিচকে। তাঁর দুর্দান্ত নৈপুণ্যেই স্বাগতিক নেদারল্যান্ডসের বিপক্ষে রোমাঞ্চকর জয়ে প্রথমবার উয়েফা নেশনস লিগের ফাইনালে ওঠা। রটারডামের দে কুইপ স্টেডিয়ামে স্পেন বাধা পেরোতে পারলেই ৩৭ বছর বয়সী তারকা স্বাদ পাবেন প্রথম আন্তর্জাতিক শিরোপার।
বড় মঞ্চে আরেকটি ফাইনালের আগে অবশ্য নিজেদের মেজাজ শান্ত রাখতে চায় ক্রোয়াটরা। এ শিক্ষা তাদের অতীত থেকে নেওয়া।জ্লাতকো দালিচের অধীনে ২০১৮ বিশ্বকাপের ফাইনালে খেলেন মদরিচরা। সেবার শিরোপার স্বপ্ন বিসর্জন দিলেও এবার নিজেদের শান্ত মানসিকতা নিয়ে নেশনস লিগের ফাইনাল খেলতে চান ক্রোয়েশিয়ান কোচ, ‘স্বর্ণের (শিরোপা) সামনে, আমাদের শান্ত ও স্মার্ট থাকা প্রয়োজন।
২৫ বছর ধরে ফুটবলের অন্যতম পরাশক্তি ক্রোয়েশিয়া। ২০২২ বিশ্বকাপে ব্রাজিলকে বিদায় করে সেমিফাইনাল খেলেছিল বলকান দেশটি। আর স্পেন বিদায় নিয়েছিল দ্বিতীয় রাউন্ড থেকে। সেই ব্যর্থতা ঝেড়ে নেশনস লিগে টানা দ্বিতীয় ফাইনাল খেলছে স্প্যানিয়ার্ডরা। তবে তাদের বড় ভয় মদরিচকে নিয়ে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫