মাসুম বাবুল: দেড় বছর ক্যানসারের সঙ্গে লড়াই করে ৬ মার্চ মারা যান নৃত্যপরিচালক মাসুম বাবুল।
এম খালেকুজ্জামান: ২১ মার্চ নিজ বাসায় মারা যান অভিনেতা এম খালেকুজ্জামান।
ফারুক: ১৫ মে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান নায়ক ফারুক।
মোহন খান: মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ৩০ মে মারা যান নির্মাতা, নাট্যকার ও কথাসাহিত্যিক মোহন খান।
পিয়ারী বেগম: বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর অভিনেত্রী পিয়ারী বেগম নিজ বাসায় মারা যান ৩০ মে।
মিতা চৌধুরী: ক্যানসারে আক্রান্ত হয়ে ২৯ জুন লন্ডনে মারা যান নাট্যশিল্পী মিতা চৌধুরী।
বুলবুল মহলানবীশ: স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক বুলবুল মহলানবীশ মারা যান ১৪ জুলাই।
আফজাল চৌধুরী: ৩১ আগস্ট মারা যান ‘জীবন থেকে নেয়া’ সিনেমার চিত্রগ্রাহক আফজাল চৌধুরী।
রাজীব আশরাফ: গীতিকবি রাজীব আশরাফ ৩৮ বছর বয়সে মারা গেছেন ১ সেপ্টেম্বর।
সোহানুর রহমান সোহান: ১৩ সেপ্টেম্বর নিজ বাসায় ঘুমের মধ্যে মারা যান চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান।
সালাহউদ্দিন জাকী: নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী ১৯ সেপ্টেম্বর মারা যান।
জিনাত বরকতউল্লাহ: নৃত্যশিল্পী জিনাত বরকতউল্লাহ ২০ সেপ্টেম্বর নিজ বাসায় মারা যান।
শফি বিক্রমপুরী: ১৮ অক্টোবর ব্যাংককে মারা যান চলচ্চিত্রকার শফি বিক্রমপুরী।
সুজিত রায়: স্বাধীন বাংলা বেতারের শব্দসৈনিক সংগীতশিল্পী সুজিত রায় মারা যান ২৩ অক্টোবর।
তারেক মাহমুদ: ২৬ অক্টোবর হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান নির্মাতা-অভিনেতা তারেক মাহমুদ।
হোমায়রা হিমু: ২ নভেম্বর মারা যান অভিনেত্রী হোমায়রা হিমু। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
নাদিরা বেগম: ৬ নভেম্বর মারা যান ভাওয়াইয়া গানের কণ্ঠশিল্পী নাদিরা বেগম।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
৯ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫