টুকুনের মনে এখন দারুণ খুশি। বছর প্রায় শেষ। বাবা এক সপ্তাহ ছুটি নিয়ে আসছেন। কী মজাই না হবে! কিন্তু এত দিন পর বাবা আসছেন বাড়িতে, কী উপহার দেবে টুকুন তাঁকে? অনেক ভেবেচিন্তে সে ঠিক করল, একটা ফটোফ্রেম বানাবে নিজের হাতে। তারপর বাবার ছবি বসিয়ে বাবাকে উপহার দেবে। কীভাবে সেই ফটোফ্রেম বানালো বলো তো? তুমি বানাবে? চলো, একটু শিখে নিই।
প্রথমে সাদা আর্ট পেপার নিল টুকুন। এবার চতুর্ভুজের মতো করে কেটে নিল কাগজটি। তোমরা তোমাদের পছন্দমতো মাপে কেটে নিতে পারো। এবার চারকোনা কাগজটাকে ফ্রেম বানাতে হলে প্রথমেই ঠিক করতে হবে, ফ্রেমটা কত মোটা চাও তুমি। দুই, তিন, চার ইঞ্চি চওড়া হতে পারে। সেই মাপ অনুযায়ী স্কেল দিয়ে এঁকে নাও। এরপর একটা অ্যান্টিকাটার দিয়ে কেটে নাও ফ্রেমটা।
এবার রঙিন কাগজ কেটে ফুল-পাতা বানিয়ে কেটে নাও। আইকা দিয়ে এগুলো ফ্রেমের ওপর বসাও মনমতো। মার্কার পেন দিয়ে নকশাও করে নিতে পারো সাদা ফ্রেমের ওপর। এবার চাইলে ফ্রেমের ওপর রিবন বো করে আইকা দিয়ে লাগিয়েও নিতে পারো। দেখতে ভালো লাগবে। এবার যে ছবিটা তুমি বসাতে চাও, তা বসিয়ে নাও। দারুণ হবে কিন্তু উপহারটি!

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
৮ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫