আগামী ৪ জুন রাত ৮টায় আরটিভি প্লাসে আসছে ওয়েবফিল্ম ‘মানি মেশিন’। বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে সৈয়দ আশিক রহমানের প্রযোজনায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজের গল্প ও পরিচালনায় মানি মেশিনের শুটিং শেষ হয় গত বছরের শেষ দিকে। চিত্রনাট্য লিখেছেন মারুফ রহমান। অভিনয় করেছেন তাহসান খান, তানজিন তিশা, শতাব্দী ওয়াদুদ, মুনিরা আক্তার মিঠু প্রমুখ।
প্রযোজক সৈয়দ আশিক রহমান বলেন, ‘মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মাতা হিসেবে জনপ্রিয়। অভিনয়শিল্পীরাও যেমন জনপ্রিয়, তেমনি দক্ষ। একটি ভালো নির্মাণের জন্য আমরা কোনো প্রকার ছাড় দিইনি। তাই এই সিনেমাটি নিয়ে আমাদের প্রত্যাশা অনেক।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
৬ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫