‘ডায়াবেটিস সেবা নিতে আর দেরি নয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন স্থানে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। গতকাল রোববার দিবসটি উপলক্ষে ডায়াবেটিক সমিতি শোভাযাত্রা, আলোচনা সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবর:
মাগুরা: দিবসটি উপলক্ষে গতকাল দুপুরে মাগুরা ডায়াবেটিস সমিতির উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এটি শহরের ভায়না মোড় ঘুরে ডায়বেটিস হাসপাতালে এসে শেষ হয়েছে। পরে জেলা ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম টগরের সভাপতিত্বে হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও হাসপাতাল চত্বরে ফ্রি মেডিকেল ক্যাম্প হয়। আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন মাগুরা জেলা সিভিল সার্জন ডা. শহিদুল্লাহ দেওয়ান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু, আব্দুল রউফ মাখন, জেলা সমাজসেবা অফিসার জাহিদুল ইসলাম, সাবেক সংরক্ষিত মহিলা সাংসদ কামরুল লায়লা জলি প্রমুখ।
ফরিদপুর: বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সকাল সাড়ে ৮টায় জেলা ডায়াবেটিস সমিতির সহসভাপতি অধ্যাপক শেখ আব্দুস সামাদের সভাপতিত্বে সচেতনতামূলক শোভাযাত্রা হয়। পরে ডায়াবেটিস হাসপাতালের সেমিনার কক্ষে আলোচনা সভা হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার, বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার, সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান, পৌর মেয়র অমিতাভ বোস, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, ডায়াবেটিক হাসপাতালের ডাক্তার নার্সসহ অনেকে।
মধুখালী: মধুখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে মধুখালী ডায়াবেটিক সমিতির আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। গতকাল মধুখালীর মধুবন চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পৌর সদরের ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে মধুখালী চত্বরে গিয়ে এটি শেষ হয়। পরে মধুখালী ডায়াবেটিক সমিতির তৃতীয় তলায় আব্দুল ওহাব মিয়া পাবলিক লাইব্রেরিতে আলোচনা সভা হয়েছে। এতে মধুখালী ডায়াবেটিক সমিতির নির্বাহী সদস্য হাজী আব্দুল মালেক সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫